আপনি পড়ছেন

চট্টগ্রামের বিমানবন্দর সড়কে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ একটি সাইকেল ট্র্যাক চালু করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের দাবি অনুযায়ী, এটি বাংলাদেশের প্রথম ডেডিকেটেড সাইকেল ট্র্যাক। বন্দরনগরীজুড়ে এ ধরনের আরও অবকাঠামো গড়ে তোলার অঙ্গীকার করেছে সরকার।

দেশে প্রথম নির্ধারিত সাইকেল লেনের উদ্বোধন চট্টগ্রামে
নতুন সাইকেল ট্র্যাকে সাইকেল চালাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেয়র শাহাদাত হোসেন

৯ অক্টোবর এই সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নগরীর যোগাযোগব্যবস্থাকে আরও নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব করতে পর্যায়ক্রমে আরও সাইকেল চলাচলের রুট তৈরি করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইক্লিস্টদের জন্য আজকের এই উদ্যোগ কেবল একটি সূচনা। পুরো চট্টগ্রামজুড়ে আরও ট্র্যাক নির্মাণ করা হবে, যাতে মানুষ সাইকেলে যাতায়াত করতে পারে, শরীরচর্চা করতে পারে এবং তাদের অবসর সময় উপভোগ করতে পারে।’

তিনি জানান, সাইকেল চালানো ও হাঁটার সুযোগ-সুবিধাকে বিলাসিতা হিসেবে না দেখে অপরিহার্য নাগরিক সুবিধা হিসেবে বিবেচনা করা উচিত। একই সঙ্গে তিনি সব বাসিন্দার জন্য শহরকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য প্রবেশগম্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘অনেকেই সাইকেলে চড়ে কর্মস্থলে যাতায়াত করেন। সাইকেল চালানো যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটি স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো। সড়কে সাইকেল চালানোর জন্য মানুষের জায়গার প্রয়োজন এবং মেয়র সেই জায়গা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।’

নগরবাসী যাতে নিরাপদে শরীরচর্চা করতে পারে, সেজন্য খসরু চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনকে খালের উভয় তীরসহ আরও হাঁটার জায়গা তৈরির আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সবারই চলাচলের জায়গায় প্রবেশাধিকার থাকা উচিত। আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে এবং এই প্রকল্পটি সেই প্রচেষ্টারই একটি অংশ।’

উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহাদাত। তিনি জানান, সাইকেল ট্র্যাকটি বিমানবন্দর সড়কের উন্নয়ন ও নগরীর সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে সিটি করপোরেশনের পরিকল্পনার বাস্তবায়ন।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই একটি সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা করছিলাম। যেহেতু আমরা বিমানবন্দর সড়কের নান্দনিকতা বাড়াতে কাজ করেছি, তাই আমরা এই সুবিধাও চালু করতে চেয়েছি।’

মেয়র আরও জানান, চট্টগ্রামের পাহাড় ও সমুদ্রসহ প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বারবার উদ্যোগ নেওয়ার উৎসাহ দিয়েছেন।

বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত ট্র্যাক

সিটি করপোরেশন বাস্তবায়িত ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রায় ২ দশমিক ২ কিলোমিটার এলাকায় সড়কটি বিস্তৃত। চার লেনের এই সড়কের দুই পাশে রয়েছে ফুটপাত, কার্ব দিয়ে আলাদা করা একটি সেন্ট্রাল আইল্যান্ড এবং একপাশে ল্যান্ডস্কেপিং করা হাঁটার জায়গা, যেখানে সাইকেল ট্র্যাকটি তৈরি করা হয়েছে।

সিটি করপোরেশন আশা করছে, এই সুবিধা নগরীর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাকে উৎসাহিত করবে।

উদ্বোধন শেষে অর্থমন্ত্রী, মেয়র, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাইক্লিস্টরা নতুন ট্র্যাকে সাইকেল চালিয়ে ঘুরে দেখেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.