জ্বালানি সংকট ও ব্যয়বৃদ্ধি: ইউরোপজুড়ে শ্রমিক-শিক্ষার্থী বিক্ষোভ
হরমুজ প্রণালী অচল হয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশের রাজপথে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিয়েছে প্রভাবশালী শ্রমিক সংগঠনগুলো। শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও আবাসন সংকটকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভের পরিধি এখন ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইতালি পর্যন্ত বিস্তৃত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের

ফ্রান্সে শ্রেণিকক্ষের সংকট, দীর্ঘ সময়ের পাঠদান এবং অস্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়েছে শীর্ষ শ্রমিক ইউনিয়ন 'জেনারেল কনফেডারেশন অব লেবার' (সিজিটি)। সংগঠনটি দ্রব্যমূল্য হ্রাস, মজুরি বৃদ্ধি এবং পেনশনের পরিমাণ বাড়ানোর দাবি সামনে এনেছে। মার্কিন সামরিক পদক্ষেপের জেরে হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাফিয়ে বাড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর মেয়াদের শেষ সময়ে এই আন্দোলনের মুখে পড়েছেন। বিক্ষোভ সামলাতে সরকার ৩ হাজার বিকল্প শিক্ষক নিয়োগ এবং নির্দিষ্ট কিছু শিল্প খাতে জ্বালানি ভর্তুকি বাড়ানোর ঘোষণা দিলো। একই সঙ্গে প্রত্যাহার করা হলো বিশ্ববিদ্যালয় নিবন্ধন ফি বাড়ানোর পূর্বসিদ্ধান্ত।
এদিকে স্পেনে আবাসন সংকটের বিরুদ্ধে আন্দোলন নতুন গতি পেয়েছে। একটি বিনিয়োগ তহবিল মারিকারমেন আবাসকাল নামের ৮৭ বছর বয়সী এক নারীর বাড়িভাড়া ২৩০ শতাংশ বৃদ্ধি করে তাকে উচ্ছেদ করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর বাড়িভাড়া কমানো ও বড় তহবিলের মাধ্যমে বাড়ি কেনা নিষিদ্ধের দাবিতে আন্দোলন তীব্র হয়। পরিস্থিতি সামাল দিতে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জরুরি আবাসন আইন পাসের উদ্যোগ নিলেও কংগ্রেসে বিরোধীদের বাধায় তা ব্যর্থ হয়। পরবর্তীতে সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচন ডাকেন তিনি।
প্রতিবেশী পর্তুগালের রাজধানী লিসবনেও একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সরকারি হিসাবমতে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটিতে বাড়ির দাম বেড়েছে ১২৪ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের গড় হারের দ্বিগুণ। অন্যদিকে ইতালির মিলানে জীবনযাত্রার ব্যয়ের জেরে ক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ, দুর্নীতি প্রতিরোধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ নাগরিকরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.