আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সুরক্ষা দিতে বিশেষ সুরক্ষামূলক আইন ‘ব্লকিং স্ট্যাটিউট’ কার্যকর করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ইউরোপীয় কমিশন। সোমবার সংস্থাটির এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

আইসিসিকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে পদক্ষেপ নিচ্ছে ইইউ
দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত ভবনের সম্মুখভাগ

ব্রাসেলসে এক মধ্যাহ্নকালীন ব্রিফিংয়ে মুখপাত্র শিভন ম্যাকগ্যারি বলেন, আইসিসির ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর সম্ভাব্য এই আইনটি কার্যকরের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আদালতের কার্যক্রম সুরক্ষায় সম্ভাব্য পদক্ষেপগুলো মূল্যায়নের জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ চলছে বলে জানান ম্যাকগ্যারি। তবে আইনটি কার্যকর করা হবে কি না বা কখন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জোর দেন।

তিনি বলেন, ‘ব্লকিং স্ট্যাটিউট এখনো আলোচনার টেবিলেই রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটি কার্যকরের কোনো নির্দিষ্ট তারিখ বা সময় আমাদের কাছে নেই এবং আমরা এটি কার্যকর করব কি না, সে বিষয়েও আগাম মন্তব্য করতে চাই না। আমরা অবশ্যই এখনো আশা করছি যে এমন একটি ইতিবাচক সমাধান খুঁজে পাওয়া যাবে, যাতে আদালত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে পারে।’

মূলত বিদেশি নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা মেনে চলা থেকে ইইউর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই ব্লকিং স্ট্যাটিউট প্রণয়ন করা হয়েছে।

ম্যাকগ্যারি জানান, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালতের কার্যক্রম সচল রাখতে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গেও পরামর্শ করছে কমিশন।

তিনি বলেন, ‘যেসব পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে সেগুলোর বিস্তারিত আলোচনায় আমি যেতে চাই না, তবে স্পষ্টতই নেদারল্যান্ডস এ সংক্রান্ত কাজে ব্যাপকভাবে নেতৃত্ব দিচ্ছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর ম্যাকগ্যারির এই বক্তব্য সামনে এলো।

আইসিসি তাদের কথিত ‘হুমকি’ বন্ধ না করলে আদালতটিকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দেন রুবিও।

দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত একটি স্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য এই আদালত কাজ করে থাকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.