পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা ইইউর
অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের বহনকারী গাড়িবহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও সংঘবদ্ধ হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ২৭ সদস্যের জোটটি। খবর আল জাজিরার

গতকাল রোববার এক বিবৃতিতে ইইউ এ নিন্দা জানায়। এর আগের দিন শনিবার ফিলিস্তিনের তাইবেহ গ্রামের কাছে সফররত একটি প্রতিনিধিদলের ওপর মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালান।
এ ঘটনায় ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বেড়েছে। জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বাড়তে থাকায় তাঁদের সঙ্গে থাকা সাংবাদিক ও বিদেশি দর্শনার্থীরাও ঝুঁকির মুখে পড়ছেন।
ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকদের পাশাপাশি ক্যাথলিক গির্জার প্রতিনিধিরা রামাল্লার পূর্বে অবস্থিত খ্রিষ্টান-অধ্যুষিত তাইবেহ গ্রাম সফরে গিয়েছিলেন। ফিলিস্তিনি জলপাইচাষিদের প্রতি সংহতি জানাতে তাঁদের এ সফর ছিল। এ সময় মুখোশধারী ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।
হামলাকারীরা প্রতিনিধিদলের সদস্যদের হুমকি দেন এবং বেলজিয়ামের একটি কূটনৈতিক গাড়ির জানালা ভেঙে ফেলেন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর আলোয়েন-আয়মেরির মেয়র বার্নার বুদু জানান, ফরাসি সরকারি কর্মকর্তা হিসেবে তার পরিচয় বহনকারী আনুষ্ঠানিক ফিতা পরা থাকা সত্ত্বেও তাকে লাথি মারা ও মারধর করা হয়। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল।’
রোববার ইইউ জানায়, হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলি কর্মকর্তারা যে বক্তব্য দিয়েছেন, তা তারা স্বাগত জানায়। তবে এ ঘটনায় দায়ীদের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনি ও সাংবাদিকদের ওপর ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করে তারা। এ ছাড়া আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানিয়েছে ইইউ।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো শনিবার ইসরায়েলের প্রতি হামলাকারীদের গ্রেপ্তার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, তাদের দেশের প্রতিনিধিদলের সদস্যরা নিরাপদে আছেন। তবে তাঁদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশটির কূটনীতিকেরা অক্ষত রয়েছেন। তাদের বিশেষভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। ওয়ারশ এ ঘটনায় ইসরায়েলের কাছে ব্যাখ্যা দাবি করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার শনিবার এ সহিংসতার নিন্দা জানান। হামলাকারীদের দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে সফরের আগে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় না করায় প্রতিনিধিদলটির সমালোচনাও করেন তিনি। তার যুক্তি, আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হতো।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, কূটনীতিকদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও থেকে ঠিক কী ঘটেছিল, তা নিশ্চিত হওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায় কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছে কার্যালয়টি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.