মার্কিন কংগ্রেস প্রার্থী ল্যান্ডারকে আটক করল ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে জলপাই সংগ্রহের সময় মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারসহ বেশ কয়েকজন সক্রিয় কর্মী ও কৃষককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক ল্যান্ডার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বুধবার এই আটকের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন এক ফিলিস্তিনি সক্রিয় কর্মী।

ফিলিস্তিনি সক্রিয় কর্মী আমিরা মুসলিম বার্তা সংস্থা আনাদোলুকে জানান, বেথলেহেমের পশ্চিমাঞ্চলীয় হুসান শহরে জলপাই তোলার সময় ল্যান্ডারসহ ৪৫ জন বিদেশি এবং ২৫ জন ইসরায়েলি কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী।
তিনি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ কর্মীদের পথরোধ করে বাসে তোলে এবং পার্শ্ববর্তী একটি বসতিতে নিয়ে যায়। তাদের চূড়ান্ত গন্তব্য কিংবা বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
আমিরা মুসলিম আরও উল্লেখ করেন, আটক ব্যক্তিদের মধ্যে নিউইয়র্কভিত্তিক ইহুদি মানবাধিকার সংস্থা ‘ত্রুয়াহ: দ্য রাব্বিনিক কল ফর হিউম্যান রাইটস’-এর সদস্যরাও ছিলেন।
ঘটনায় কতজন ফিলিস্তিনি কৃষক আটক হয়েছেন কিংবা পরবর্তীতে আটক ব্যক্তিদের কাউকে মুক্তি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিজের আটকের বিষয়টি নিশ্চিত করেন ল্যান্ডার। তিনি জানান, কয়েকজন ইহুদি ধর্মযাজক বা পুরোহিত (রাব্বি) ও স্বেচ্ছাসেবকের দলের সঙ্গে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা পশ্চিম তীরের নেহালিমের কাছে একটি বাগানে কেবল জলপাই সংগ্রহ করছিলাম।’
আন্তর্জাতিক আইন অনুসারে দখলদারিত্ব একটি অপরাধ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার জানা কোনো আইনেই জলপাই সংগ্রহ করা অপরাধ নয়।’
পশ্চিম তীরে জলপাই তোলার মৌসুমে ফিলিস্তিনি এবং তাদের জমির ওপর ইসরায়েলি দখলদারদের সহিংস হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এসব হামলার মধ্যে রয়েছে কৃষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, নিজস্ব জমিতে প্রবেশে বাধা প্রদান, ফসল চুরি এবং গাছপালা ধ্বংস করা।
ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরের ১৯৪টি বসতি এবং প্রায় ৪০০টি ফাঁড়িতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.