আপনি পড়ছেন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক। সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে সম্প্রতি চালানো বিভিন্ন হামলার তীব্র নিন্দাও জানিয়েছে বাগদাদ। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন এ কথা পুনর্ব্যক্ত করেন।

ইরাক: প্রতিবেশীদের ওপর হামলায় ভূখণ্ড ব্যবহারের সুযোগ নেই
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ফুয়াদ হুসেন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্প্রতি চালানো হামলার নিন্দা জানান। একই সঙ্গে বেসামরিক নাগরিক বা বেসামরিক স্থাপনার ওপর যেকোনো ধরনের আঘাতের তীব্র বিরোধিতা করেন তিনি।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আবারও স্পষ্ট করে বলেন, সৌদি আরব কিংবা অঞ্চলের অন্যান্য দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন কোনো হামলা বা কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে নিজেদের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না বাগদাদ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উত্তেজনা কমাতে ইরাক সরকারের নেওয়া প্রচেষ্টার প্রতি রিয়াদের জোরালো সমর্থনের কথা জানান। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিশেষ করে নিরাপত্তা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে অংশ নেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ওই বৈঠকে তিনি সৌদি আরবসহ অঞ্চলের অন্য দেশগুলোতে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহারের সুযোগ নাকচ করে দেন এবং সৌদি আরবের বেসামরিক স্থাপনায় হুতিদের হামলার তীব্র নিন্দা জানান।

সেপ্টেম্বর মাসে ইরাক থেকে ড্রোন হামলা চালিয়ে সৌদি আরবের ‘পূর্ব-পশ্চিম’ তেল পাইপলাইন লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

সে সময় সৌদি আরব অবিলম্বে পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে। মূলত ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব ও অন্যান্য প্রতিবেশী দেশে হামলা প্রতিহত করতে ইরাকি প্রধানমন্ত্রী আল-জাইদি কিছু সময় চেয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় রিয়াদ এই অবস্থান নিয়েছিল।

পরবর্তীতে ইরাক সরকার জানায়, তাদের তদন্তে বেরিয়ে এসেছে যে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো ওই হামলাগুলো দেশটির দক্ষিণাঞ্চলীয় মায়সান প্রদেশের একটি স্থান থেকে পরিচালিত হয়েছিল।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনাপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে সেখানে হুতি ও ইয়েমেন সরকারের বাহিনীর মধ্যে সংঘাতও ক্রমাগত তীব্র আকার ধারণ করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.