আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন প্রয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ-সংক্রান্ত এক স্মারকে তিনি তেল উত্তোলন, পরিশোধন ও সংশ্লিষ্ট কার্যক্রমকে জাতীয় প্রতিরক্ষার জন্য অপরিহার্য হিসেবে ঘোষণা করেন। এর ফলে জীবাশ্ম জ্বালানিসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে। খবর আনাদোলু অ্যাজেন্সির

তেল উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা আইন প্রয়োগ করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের স্মারকে স্নায়ুযুদ্ধের সময় প্রণীত প্রতিরক্ষা উৎপাদন আইনের ৩০৩ ধারা প্রয়োগ করা হয়েছে। এর আওতায় তেল উৎপাদন, পাইপলাইন নির্মাণ, তেল সংরক্ষণাগার এবং সামুদ্রিক টার্মিনাল স্থাপনের মতো কার্যক্রমে সরকার আর্থিক সহায়তা দিতে পারবে।

স্মারকে ট্রাম্পে উল্লেখ বলেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি আমি জাতীয় জরুরি অবস্থা আইনের আওতায় নির্বাহী আদেশ ১৪১৫৬ জারি করে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছিলাম। ওই আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জ্বালানি উৎপাদন, পরিবহন, পরিশোধন ও বিদ্যুৎ উৎপাদনের অপর্যাপ্ত সক্ষমতা দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য অস্বাভাবিক ও গুরুতর হুমকি তৈরি করছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান অপর্যাপ্ত ও অনিয়মিত জ্বালানি সরবরাহ আমাদের বৈরী বিদেশি শক্তির কাছে ঝুঁকিপূর্ণ করে তুলছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান ও আসন্ন হুমকি সৃষ্টি করছে।

প্রতিরক্ষামন্ত্রীর কাছে পাঠানো স্মারকে ট্রাম্প বলেন, এই ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি মনে করি, দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের উৎপাদন, পরিশোধন ও সরবরাহব্যবস্থার সক্ষমতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জ্বালানি তেল দেশের সশস্ত্র বাহিনী, শিল্পভিত্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল রাখে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা বিঘ্নিত হওয়ার ঝুঁকিতে থাকবে। এই ঘোষণার আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদন, সংগ্রহ ও পরিবহনের পাইপলাইন, তেল সংরক্ষণাগার এবং সামুদ্রিক টার্মিনাল অন্তর্ভুক্ত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.