আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের ফলাফল প্রত্যয়ন স্থগিত করতে একটি মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনের ফল আটকে দেওয়ার পদক্ষেপে মধ্যবর্তী নির্বাচনের বিভিন্ন লড়াইয়ে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আলাস্কার সিনেট নির্বাচনে ট্রাম্প প্রশাসনের মামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর ড্যান সুলিভান

বৃহস্পতিবার দায়ের করা মামলায় বিচার বিভাগ যুক্তি দেখায়, পুনর্নির্বাচনে অংশ নেওয়া অঙ্গরাজ্যের বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের একই নামের একজন স্বতন্ত্র প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটারদের বিভ্রান্ত করতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্রাম্প প্রশাসনের আবেদনে উল্লেখ করা হয়, ড্যানিয়েল জে সুলিভানের অন্তর্ভুক্তি সিনেটর সুলিভানকে ভোট দিতে চাওয়া ভোটারদের বিভ্রান্ত বা পথভ্রষ্ট করবে এবং এর ফলে আলাস্কার ভোটারদের ইচ্ছাকে বিকৃত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রত্যয়ন একটি সততাহীন নির্বাচনী প্রক্রিয়ার প্রতিফলন ঘটাবে।

ড্যানিয়েল জে সুলিভানকে দেওয়া ভোটগুলো প্রকৃতপক্ষে সিনেটর সুলিভানের উদ্দেশ্যেই দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করার সুযোগ দিতে একজন ফেডারেল বিচারকের কাছে ফলাফল প্রত্যয়ন স্থগিত রাখার আবেদন জানিয়েছে বিচার বিভাগ।

শুক্রবার ফ্লোরিডা সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মামলার কৃতিত্ব নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমিই তাদের এটি করতে বলেছিলাম।’

এ বিষয়ে মন্তব্যের জন্য বিচার বিভাগের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি আল জাজিরার অনুরোধে সাড়া দেননি।

যুক্তরাষ্ট্রজুড়ে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের প্রতি ক্রমবর্ধমান জনসমর্থন রুখতে লড়াই করার সময়ে এই মামলাটি ডেমোক্র্যাট ও ভোটাধিকার সংগঠনগুলোর মধ্যে শঙ্কা তৈরি করেছে। তাদের আশঙ্কা, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কিছু লড়াইয়ে হস্তক্ষেপের পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সম্প্রতি বিচার বিভাগ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা এই উদ্বেগগুলোকে আরও জোরালো করেছে। এর মধ্যে দুর্নীতির মামলায় ভার্জিনিয়ার উচ্চপর্যায়ের আইনপ্রণেতা অঙ্গরাজ্য সিনেটর এল লুইস লুকাসের বিরুদ্ধে অভিযোগ আনা এবং অভিবাসন জালিয়াতির অভিযোগে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের বিরুদ্ধে তদন্ত শুরু করার মতো ঘটনা রয়েছে। উভয় আইনপ্রণেতাই এসব পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের বিরোধীরা দীর্ঘ দিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে, মার্কিন প্রেসিডেন্টের দল যেসব নির্বাচনে হারবে সেগুলোর প্রত্যয়ন আটকে দেওয়ার চেষ্টা করতে পারে বিচার বিভাগ।

বুধবার লুকাসের বিরুদ্ধে অভিযোগ ঘোষণার সময় মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাংবাদিকদের বলেন, চরম কোনো পরিস্থিতি তৈরি না হলে তার সংস্থা এ ধরনের পদক্ষেপ নেবে না। ব্ল্যাঞ্চ বলেন, ‘নির্বাচন কিংবা অঙ্গরাজ্যের প্রত্যয়ন প্রক্রিয়ায় অন্যায্যভাবে হস্তক্ষেপ করা বিচার বিভাগের উদ্দেশ্য নয় এবং এটি কখনোই আমাদের লক্ষ্য ছিল না।’

ব্রেনান সেন্টার ফর জাস্টিসের জ্যেষ্ঠ পরামর্শক লরেন মিলার কারালুনাস এক বিবৃতিতে জানান, নির্বাচন প্রত্যয়নের বিষয়টি মার্কিন অঙ্গরাজ্যগুলো পরিচালনা করে এবং এতে ফেডারেল সরকারের কোনো ভূমিকা নেই।

কারালুনাস বলেন, ‘নিশ্চিত থাকুন, এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্যই অঙ্গরাজ্যগুলোর প্রত্যয়ন প্রক্রিয়া তৈরি করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী আগে অঙ্গরাজ্যগুলোর আইনসভা অনুধাবন করেছিল যে অসৎ ব্যক্তিরা নির্বাচনের ফলাফল কারচুপি করতে এই প্রক্রিয়া ব্যবহার করতে পারে। তারা এটি প্রতিরোধ করার জন্যই বিশেষভাবে সুরক্ষাব্যবস্থা তৈরি করেছিল।’

এর আগে ব্যালট থেকে ড্যানিয়েল জে সুলিভানের নাম বাদ দেওয়ার একটি রিপাবলিকান প্রচেষ্টা জুন মাসে খারিজ করে দিয়েছিল আলাস্কা অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। ব্যালটে তার নামের পাশে কোনো দলের নাম থাকবে না, অন্যদিকে সিনেটর সুলিভানের নাম রিপাবলিকান প্রার্থী হিসেবে তালিকাভুক্ত থাকবে।

তবে আলাস্কার ‘র‍্যাঙ্কড-চয়েস’ ভোটিং ব্যবস্থার অধীনে ভোটাররা নিশ্চিত না থাকলে উভয় সুলিভানকেই বেছে নিতে পারেন।

তিন নভেম্বরের পর মার্কিন সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে, তা শেষ পর্যন্ত আলাস্কার এই সিনেট নির্বাচনের ওপর নির্ভর করতে পারে। এই আসনে ডেমোক্র্যাটিক সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ম্যারি পেলটোলার বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন সিনেটর সুলিভান।

এই আসনের জনমত জরিপগুলোতে ধারাবাহিকভাবে দেখা গেছে, লড়াইটি অনুমিত ব্যবধানের সীমার মধ্যেই রয়েছে। চলতি মাসের শুরুর দিকে পাবলিক পলিসি পোলিংয়ের পরিচালিত এক জরিপে ইঙ্গিত পাওয়া গেছে যে পেলটোলা মাত্র এক পয়েন্টে এগিয়ে রয়েছেন।

মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে দুই সুলিভান এবং পেলটোলার নির্বাচনী প্রচার দলের কারো সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.