আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় সৌদি আরবসহ প্রধান বাজারগুলোতে বাংলাদেশের তাজা সবজি পাঠানো বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে হুতি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ আরোপের পর সময়মতো পচনশীল পণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিকল্প রুটের সংকট এবং উড়োজাহাজের শিডিউল বিপর্যয়ে চলতি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবজি রপ্তানি আয়ে বড় ধসের আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ শনিবার ডেইলি স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্য সংকট: ঝুঁকিতে বাংলাদেশের সবজি রপ্তানি
সবজির বাজার। ছবি- সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, অক্টোবরের শুরুতে হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আকাশপথে ফ্লাইট বাতিল ও পণ্য পরিবহনের খরচ বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই দেশীয় সবজি রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সবজি রপ্তানি থেকে আয় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার। বাড়তি ভাড়া, পরিবহন জটিলতা এবং উৎপাদিত পণ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতির কারণে বিশ্ববাজারে দেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমছে।

আন্তর্জাতিক রুটে কার্গো পরিবহন ব্যয় অস্বাভাবিক বেড়েছে। বিমান পরিবহনবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেনেটার তথ্যে উল্লেখ করা হয়েছে, ২১-২৭ সেপ্টেম্বর সপ্তাহে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে বিমানে পণ্য পরিবহনের স্পট রেট ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় ৯১ শতাংশ বেশি ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির ১ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বিশ্বব্যাপী বিমান কার্গোর স্পট রেটের গড় ছিল কেজিপ্রতি ৩ দশমিক ১০ ডলার, যা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং চাহিদার তুলনায় পরিবহন সক্ষমতা কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বাংলাদেশ ফল, সবজি ও এলাইড পণ্য রপ্তানিকারক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী আনোয়ার জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত পণ্য পরিবহন ব্যাহত করেছে এবং রপ্তানিকারকেরা বিকল্প বাজারে পণ্য পাঠাতে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে উড়োজাহাজ ভাড়া বেশি। একই সঙ্গে কার্টনের দাম ও শ্রমের মজুরি বাড়ায় স্থানীয় ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হচ্ছে।

অন্যান্য বাজারের ক্ষেত্রেও পণ্য পরিবহন ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকেরা। বিকে ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোবাশ্শেরুর রহমানের ভাষ্য অনুযায়ী, গত বছরের তুলনায় কানাডা ও যুক্তরাজ্যের রুটে উড়োজাহাজ ভাড়া কয়েক গুণ বেড়েছে। অন্যদিকে গ্লোবাল ট্রেড লিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ রুবেল জানান, গত বছর কেজিপ্রতি সবজির বিমান ভাড়া ৫০০ টাকার কাছাকাছি থাকলেও তা সাড়ে পাঁচশত টাকা ছাড়িয়েছে।

উচ্চ ভাড়ার পাশাপাশি বিমানবন্দরে হিমাগারের অভাব এবং অতিরিক্ত কীটনাশকের ব্যবহার রপ্তানির প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে। নিরাপত্তা তল্লাশির পর পণ্য বিমানে তোলার আগে কয়েক ঘণ্টা সাধারণ তাপমাত্রায় পড়ে থাকায় সবজির মান নষ্ট হয়। এছাড়া কীটনাশকের উপস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে বাংলাদেশ থেকে যাওয়া শিমের ৩০ শতাংশ এবং জারা লেবুর ২০ শতাংশ চালানে বাধ্যতামূলক শারীরিক পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশে বছরে দেড় কোটি টনের বেশি সবজি উৎপাদন হলেও মোট উৎপাদনের শূন্য দশমিক ৩ শতাংশেরও কম রপ্তানি করা সম্ভব হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.