আপনি পড়ছেন

পুলিশের দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসনে পরিদর্শক থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার প্রায় ৪৯২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি এই কার্যক্রম চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ সদর দপ্তর। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই বাহিনীটির প্রথম বড় ধরনের পদোন্নতি কার্যক্রম।

পুলিশের ৪৯২ কর্মকর্তার বড় পদোন্নতির উদ্যোগ
বাংলাদেশ পুলিশের লোগো

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, পরিদর্শক ও ট্রাফিক পরিদর্শক পর্যায় থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাচ্ছেন প্রায় ১৬০ জন কর্মকর্তা। এছাড়া ৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএসের প্রায় ১৫৫ জন এএসপিকে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৮তম, ২৯তম ও ৩০তম বিসিএসের প্রায় ৯৫ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে ২২তম ও ২৪তম বিসিএসের ৬০ জনের বেশি কর্মকর্তার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি নিয়মিত করা হচ্ছে। পাশাপাশি ২১তম, ২২তম ও ২৪তম বিসিএসের প্রায় ২০ জন জ্যেষ্ঠ কর্মকর্তা পাচ্ছেন ডিআইজি পদ। এছাড়া ১৭তম ও ১৮তম বিসিএস ব্যাচ থেকে দুজন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির আওতায় আনা হতে পারে।

বিগত সরকারের আমলে দীর্ঘ সময় ধরে বহু কর্মকর্তার পদোন্নতি স্থগিত ছিল। সম্প্রতি বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর শীর্ষ পদগুলোতেও শূন্যতা তৈরি হয়। এসব শূন্য পদ পূরণ ও বাহিনীর স্থবিরতা দূর করতে পদোন্নতির এই বড় উদ্যোগ নেওয়া হলো।

পদোন্নতির মূল্যায়নে জ্যেষ্ঠতা, পেশাগত দক্ষতা, চাকরির অতীত রেকর্ড, বার্ষিক গোপনীয় প্রতিবেদন ও গোয়েন্দা যাচাই প্রতিবেদনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিগত সময়ে রাজনৈতিক কারণে বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও, মেধা ও সততা যাচাই করে বাহিনীতে ভারসাম্য ও আস্থা ফেরানোই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.