আপনি পড়ছেন

সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প আর্থিক ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই ধরনের ডিজিটাল মুদ্রা ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে ব্যাংক অব ইসরায়েল। শনিবার গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

নেতানিয়াহুর ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রস্তাব নাকচ করল কেন্দ্রীয় ব্যাংক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, শুক্রবার একটি ইসরায়েলি বিজনেস চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্ভাব্য অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞার জন্য জরুরি পরিকল্পনার অংশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রতিক্রিয়া জানায়।

সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী ব্যাংকটি জানায়, ক্রিপ্টোকারেন্সিকে নিষেধাজ্ঞা এড়ানোর পথ হিসেবে ব্যবহার করা যাবে না।

ব্যাংকটি বলে, ‘ইসরায়েলের অর্থনীতির জন্য সঠিক কাজ হলো আমাদের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং নিষেধাজ্ঞা ও অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব প্রতিরোধের দিকে মনোনিবেশ করা।’

বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের মধ্যে পড়ে বলে জোর দেয় ব্যাংকটি। একইসঙ্গে তারা নিষেধাজ্ঞা রোধ এবং এর পরিণতি সীমিত করার প্রচেষ্টার আহ্বান জানায়।

সম্ভাব্য অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতানিয়াহু।

তিনি ব্যাখ্যা করে জানান, কর্মকর্তাদের প্রস্তুত করার জন্য তিনি যে জরুরি নির্দেশ দিয়েছিলেন তার একটি পরিকল্পনার মধ্যে ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এবং ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অবস্থান পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেন নেতানিয়াহু।

বিরোধী দলের সমালোচনা

নেতানিয়াহুর এমন মন্তব্যের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ।

লাপিদ বলেন, ‘নেতানিয়াহুর বক্তব্যটি পাগলামি হলেও তা সত্য: যদি তার সরকার নির্বাচিত হয়, তবে নিরাপত্তা সহায়তা বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েলের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রধান এবং বিরোধী দল ইয়াশার পার্টির সহ-প্রতিষ্ঠাতা ইয়োভ হোরোউইটসও অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্ক করেন।

সরকারি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হোরোউইটস জানান, নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়া রোববার ও সোমবার স্পষ্ট হবে।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাব যে বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকে তাদের অর্থ প্রত্যাহার করে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তিনি কীভাবে নিষেধাজ্ঞা রোধ করবেন এবং সেগুলো যাতে আরোপ করা না হয় তা নিশ্চিত করবেন, সে কথা বলার পরিবর্তে নিষেধাজ্ঞা আরোপ হলে কী করা উচিত তা তিনি ব্যাখ্যা করছেন।’

জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের কথা উল্লেখ করে হোরোউইটস বলেন, ‘নেতানিয়াহু, বেন-গভির এবং স্মোট্রিচ মানেই নিষেধাজ্ঞা।’

তিনি সতর্ক করে জানান, নেতানিয়াহুর মন্তব্য মানুষকে ইসরায়েলে বসবাস, ব্যবসা প্রতিষ্ঠা, ব্যাংক হিসাব খোলা বা বিনিয়োগ করতে নিরুৎসাহিত করতে পারে। এর ফলে তারা বিকল্প হিসেবে বিদেশের দিকে ঝুঁকতে পারে।

মঙ্গলবার নেসেট নির্বাচনের তিন দিন আগে এই পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা ঘটল। নেতানিয়াহুর নীতির সম্ভাব্য অর্থনৈতিক পরিণতি এবং ইসরায়েলের আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক সম্পর্কের বিষয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউরোপীয় পদক্ষেপ

গাজা উপত্যকায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সময় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য ইউরোপীয়দের আহ্বান জোরদার হয়েছে। তবে এসব ব্যবস্থার পরিধি নিয়ে ইইউ সদস্যদের মধ্যে বিভক্তি রয়ে গেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশন চরমপন্থি ইসরায়েলি মন্ত্রী এবং সহিংস দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি দ্বিপাক্ষিক অ্যাসোসিয়েশন চুক্তির আওতায় ইসরায়েলকে দেওয়া কিছু বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব দেয়।

এই প্রস্তাবগুলোর মধ্যে সুশীল সমাজ এবং ইয়াদ ভাশেম কেন্দ্র ছাড়া ইসরায়েলের জন্য দ্বিপাক্ষিক ইইউ সহায়তা স্থগিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

২০২৬ সালের মে মাসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি দখলদার এবং বসতি স্থাপন কার্যক্রমে সহায়তাকারী সংস্থাগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার বিষয়ে একমত হন। তবে ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে মতবিরোধ অব্যাহত থাকে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.