আপনি পড়ছেন

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পুনর্গঠন করে দুটি পৃথক বিভাগে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন একটি বিল উত্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সুপারিশ বাস্তবায়নে রাজস্ব নীতি নির্ধারণ এবং রাজস্ব ব্যবস্থাপনার কাজ আলাদা করতেই এই উদ্যোগ কার্যকর করা হচ্ছে। আজ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এনবিআর ভেঙে দুই বিভাগ: আগামী সংসদ অধিবেশনে উঠতে পারে বিল
জাতীয় রাজস্ব বোর্ড

আসন্ন সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত বিলটি পেশ করার লক্ষ্য রয়েছে। পুনর্গঠন প্রক্রিয়ার রূপরেখা চূড়ান্ত করতে গঠিত বিশেষ কমিটি সরকারের কাছে তাদের সুপারিশসংবলিত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' গঠনের পদ্ধতি ও দায়িত্ব বণ্টনের স্পষ্ট কাঠামো উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত বিভাগ দুটির প্রশাসনিক নেতৃত্ব কেমন হবে, সে বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পদায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। অপরদিকে, রাজস্ব নীতি বিভাগকে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কাউন্সিলের অধীনে পরিচালনার পক্ষে অবস্থান নিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই বিভাগের কর্তৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী হওয়ায় বিষয়টি নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বাধীন নয় সদস্যের কমিটির কয়েকজন সদস্যও প্রস্তাবিত সুপারিশের কিছু অংশে আপত্তি তুলেছেন।

এনবিআরের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে বিলটি পাস হওয়ার পরও সংশ্লিষ্ট দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। বিষয়টি নিয়ে কমিটির সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ, সদস্য রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজের মতে, রাজস্ব নীতি ও বাস্তবায়ন আলাদা করার এই পদক্ষেপ আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল। যথাযথ পরিকল্পনায় বাস্তবায়ন করা গেলে এটি দেশের রাজস্ব ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনবে। তবে কেবল কাঠামোগত বিভাজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কারের মাধ্যমে রাজস্ব আহরণের মূল লক্ষ্য যেন নিশ্চিত হয়, সরকারকে সেদিকে সতর্ক নজর রাখতে হবে।

এর আগে ২০২৫ সালের ১২ মে রাজস্ব সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে দুটি বিভাগে বিভক্ত করতে অধ্যাদেশ জারি করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। সেই সময় আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা এই পদক্ষেপের বিরোধিতা করেন। তাদের অভিযোগ ছিল, রাজস্ব সংস্কার কমিটির মূল সুপারিশ না মেনে তাদের অবস্থান সংকুচিত করা হয়েছে এবং প্রশাসন ক্যাডারকে বাড়তি কর্তৃত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে প্রায় ৩০ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, পাঁচজনকে অবসরে পাঠানো এবং কয়েক শ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। সেই সঙ্গে কর্মকর্তাদের সম্পদের তথ্য অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। পরবর্তীতে ওই বছরের সেপ্টেম্বরে সংশোধিত গেজেট প্রকাশ পেলেও অভ্যন্তরীণ অসন্তোষ পুরোপুরি কাটেনি। নির্বাচনের আগে গত ২৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ দুই বিভাগ গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সাতজন সচিবকে আইনি নোটিশ পাঠান। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আপত্তির কারণে সে সময় কার্যক্রমটি স্থগিত থাকলেও আইএমএফের শর্ত ও সুপারিশের কারণে বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিল চূড়ান্ত করছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.