তাসনিম জারা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে!
বিরোধী দলে থাকতেই বসতভিটায় মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ রাজনৈতিক আচরণ ও রাষ্ট্র পরিচালনার মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণ রাজনীতিক ও চিকিৎসক তাসনিম জারা। বিরোধী অবস্থানে থেকেই একটি রাজনৈতিক দল যদি নাগরিকের পারিবারিক জমিতে সমাহিত হওয়ার অধিকার হরণ করতে চায়, তবে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে গেলে ভূমিকা কেমন হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এই রাজনৈতিক আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামাজিক রীতি অনুযায়ী কারও মৃত্যুর পর পাড়া-প্রতিবেশীরা সহায়তার হাত বাড়িয়ে দেন। অথচ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর পরিবারকে চরম সংকটের মুখোমুখি হতে হয়।
গত শনিবার সকালে ৮৭ বছর বয়সে মানিক পশারী মারা যান। তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা মিছিল ও মাইকিং করে ঘোষণা দেন যে পিরোজপুরের মাটিতে তাঁকে দাফন করতে দেওয়া হবে না। এমনকি দলটির নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থানও নেন। দীর্ঘ সময় মরদেহ নিয়ে পরিবারের সদস্যদের চরম উৎকণ্ঠায় থাকতে হয়। শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে পুলিশ পাহারায় পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে নিজ বাড়ির কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সেখানে প্রশাসনের কর্মকর্তা ও পরিবারের সদস্যরা ছাড়া বাইরের কাউকে থাকতে দেওয়া হয়নি।
জামায়াতের এই অবস্থানকে কর্তৃত্ববাদী হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, নেতা-কর্মীদের আচরণে মনে হয়েছে পিরোজপুরের মাটির মালিকানা তাদের নামে লেখা। একাত্তরে দল হিসেবে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করলেও এখন তারাই নির্ধারণ করতে চাইছে কে মুক্তিযোদ্ধা আর কার কবর কোথায় হবে। প্রকাশ্যে ইনসাফ ও মানবাধিকারের কথা বললেও দলটির নেতা-কর্মীরা একজন মৃত ব্যক্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি চরম অমানবিক আচরণ করেছেন।
এদিকে পিরোজপুরের এই ঘটনায় জামায়াতের রাজনৈতিক মিত্র জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, এমন ঘটনার পরও এনসিপি সাংগঠনিকভাবে পুরোপুরি নির্লিপ্ত ছিল এবং কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। নীরব ভূমিকা বজায় রেখে দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.