আপনি পড়ছেন

সুইজারল্যান্ডের অর্ধেকেরও বেশি মানুষ ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যকে সমাজের একটি বড় সংকট বা সমস্যা হিসেবে বিবেচনা করছেন। একই সঙ্গে ভুল তথ্যের বিস্তার নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

ভুয়া খবরকে ‘বড়’ সামাজিক সমস্যা মনে করেন সুইসরা
স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রতীকী দৃশ্য

জুরিখ বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ সেন্টার ফর দ্য পাবলিক স্ফিয়ার অ্যান্ড সোসাইটি’ পরিচালিত ২০২৬ সালের গণমাধ্যম মানসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সুইসইনফো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গবেষণায় অংশগ্রহণকারীদের প্রায় ৫৬ দশমিক ৫ শতাংশ মানুষ ‘ভুয়া খবরকে একটি বড় সামাজিক সমস্যা হিসেবে’ দেখছেন। পাঁচ বছর আগের তুলনায় এই হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

গবেষণায় দেখা যায়, উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি নিয়মিত বিভ্রান্তিকর তথ্যের মুখোমুখি হন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবটগুলোর মাধ্যমে তারা এসব বিভ্রান্তিকর তথ্যের সম্মুখীন হচ্ছেন।

অংশগ্রহণকারীদের প্রায় ৪২ শতাংশকে ‘সংবাদবঞ্চিত’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এই শ্রেণির মানুষেরা খুব কম সমসাময়িক ঘটনাবলি অনুসরণ করেন কিংবা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের খণ্ডিত তথ্যের ওপর নির্ভর করেন। ফলে তারা খুব সহজেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তত্ত্বের প্রতি ঝুঁকে পড়েন।

গবেষকেরা দেখতে পেয়েছেন, তথ্য পাওয়ার জন্য যারা কেবল টিকটক কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভরশীল, তারা ষড়যন্ত্র তত্ত্ব থেকে কোনো বাড়তি সুরক্ষা পান না; বরং তাদের এই প্রবণতা পুরোপুরি খবর এড়িয়ে চলার মতোই অনিরাপদ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে দেশটিতে সংবাদের সামগ্রিক মান স্থিতিশীল থাকলেও গণমাধ্যমের বৈচিত্র্য হ্রাস পেয়েছে। দেশটির জাতীয় রাজনৈতিক খবরের ৪৪ দশমিক ৭ শতাংশই একাধিক জার্মান ভাষার প্রকাশনায় একই রূপ নিয়ে প্রকাশিত হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, উত্তরদাতাদের ৫৭ দশমিক ৭ শতাংশ মানুষ সরকারি বা সম্প্রচারভিত্তিক গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

এদিকে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো বার্ষিক বিজ্ঞাপন রাজস্ব বাবদ প্রায় ২৫০ কোটি সুইস ফ্রাঁ (৩০০ কোটি মার্কিন ডলার) নিজেদের দখলে নিয়ে যাচ্ছে। বিপরীতে স্থানীয় অভ্যন্তরীণ গণমাধ্যমগুলোর রাজস্ব কমে দাঁড়িয়েছে ১৯৪ কোটি সুইস ফ্রাঁতে (২৩০ কোটি মার্কিন ডলার)। এমন পরিস্থিতিতে তরুণদের জন্য গণমাধ্যম ভাউচার চালুর মতো কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গবেষকেরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.