আপনি পড়ছেন

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং চরম খরার ফলে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতার কারণে এটিকে একটি ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটের একটি নতুন গবেষণা। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে এবিসি নিউজ।

জলবায়ু পরিবর্তনের ফলে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’র শঙ্কা
প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে পানি পান করছেন এক ব্যক্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পরিচালনায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন ২০২৬’ প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের প্যারিস চুক্তির পর কিছু অগ্রগতি হলেও জলবায়ু সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। ল্যানসেট কাউন্টডাউনের নির্বাহী পরিচালক মারিনা রোমানেলো বলেন, ‘প্যারিস চুক্তির এক দশক পর আমাদের গবেষণার ফল স্পষ্ট। বিশ্বজুড়ে যে গতিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার চেয়ে অনেক দ্রুত বাড়ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। বহু ক্ষেত্রে এই গতি আরও তীব্র হচ্ছে।’

বিশ্বের ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের ১৪৬ জন গবেষক এই গবেষণায় অংশ নেন। তাদের হিসাবে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে প্রতি বছর গড়ে ৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৬৮ শতাংশই সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটেছে। কেবল ২০২৩ সালেই দাবদাহের কারণে প্রায় ৭ লাখ ১০ হাজার মানুষ মারা গেছেন, যার ৭১ শতাংশের বেশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ছিল।

গবেষকদের হিসাবে, চরম তাপমাত্রার কারণে ২০২৫ সালে বিশ্বব্যাপী সম্ভাব্য আয়ে ১ লাখ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এ নিয়ে টানা তিন বছর ধরে ক্ষতির পরিমাণ এই সীমা ছাড়িয়ে গেল। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে বিশ্বের অর্ধেকেরও বেশি স্থলভাগ অন্তত এক মাস তীব্র খরার কবলে ছিল।

এদিকে ২০২৫ সালে বিশ্বে পরিচ্ছন্ন বা পরিবেশবান্ধব জ্বালানি খাতে বিনিয়োগ বেড়ে ২ লাখ ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। তবে এমন বিনিয়োগের পরও বৈশ্বিক মোট জ্বালানি সরবরাহের ৮০ শতাংশের বেশি এখনও আসছে জীবাশ্ম জ্বালানি থেকেই।

এমন পরিস্থিতিতে গবেষকরা জলবায়ু সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকিকে অগ্রাধিকার দিতে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ জোরদার করা এবং বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। রোমানেলো বলেন, ‘এটি কোনো ধীরে ধীরে অবনতির বিষয় নয়। এটি এক আকস্মিক ও বড় পরিবর্তন, যাকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবেই স্বীকৃতি দিতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.