আপনি পড়ছেন

নিখোঁজের পরদিন রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান।

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ উদ্ধার
তাহসিফ সুরি

আজ বৃহস্পতিবার সকালে শাহীনুর গণমাধ্যমক বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। তিনি তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর কারণ এবং নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে মরদেহ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়িও পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় হেলিকপ্টারে করে গণভবন ছাড়ার যে আলোচিত ভিডিও প্রকাশ্যে আসে, সেটি ধারণ ও প্রথম প্রকাশের সঙ্গে তাহসিফের নাম জড়িয়ে রয়েছে। ওই ভিডিও প্রকাশের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা হয়। তার মানহানি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। তবে তাহসিফের মৃত্যুর সঙ্গে ওই ভিডিও প্রকাশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.