দেলাওয়ার হোসেন: কারচুপির নির্বাচন হলে জনগণ মানবে না
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপি হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে ভোট প্রক্রিয়া নিরপেক্ষ হলে নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার ভোট দেওয়ার পর নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

দেলাওয়ার হোসেন মন্তব্য করেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন। তবে ‘মাগুরা মার্কা’ নির্বাচন হলে জনগণ তা কিছুতেই মেনে নেবে না। একই সঙ্গে ভোটগ্রহণের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আশা জানান যে শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।
সদর, রুহিয়া ও ভূল্লী থানা নিয়ে গঠিত এ আসনে সকাল আটটা থেকে ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ শেষে কেন্দ্রেই গণনা করে ফলাফল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত ফলাফল পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মাঠে নিয়োজিত রয়েছে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি দায়িত্ব পালন করছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এ ছাড়া চারজন বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করছেন।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং হিজড়া ভোটার চারজন। উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যের দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.