বিশ্বের ১১৩ বন্দরে ডককর্মীদের ধর্মঘট
সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক বন্দর ব্যবহারের প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন ডককর্মীরা। শুক্রবার পাঁচ মহাদেশের ২১টি দেশের ১১৩টি বন্দরে এ কর্মসূচি পালন করা হয়।

‘আমরা যুদ্ধের জন্য কাজ করি না’ স্লোগান নিয়ে ২৫টির বেশি ডককর্মী ট্রেড ইউনিয়ন আন্তর্জাতিক এই কর্মসূচিতে অংশ নেয়। গ্রিসের কমিউনিস্ট পার্টির সংবাদমাধ্যম ৯০২-এর তথ্য অনুযায়ী, বন্দরগুলো সামরিক কর্মকাণ্ডে ব্যবহারের বদলে জনগণের প্রয়োজনে পরিচালনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
গ্রিস, ফ্রান্স, ইতালি, ভারত, তুরস্ক, ডেনমার্ক, সুইডেন ও জার্মানিসহ বিভিন্ন দেশে এ ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গ্রিসের বন্দরনগরী পাইরেউসে এক বিশাল ধর্মঘট সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা বন্দরের কাছে ‘শ্রমিকরা যুদ্ধের জন্য কাজ করে না’ লেখা একটি বড় ব্যানার প্রদর্শন করেন। গ্রিসের থেসালোনিকি বন্দরে তিন ঘণ্টার কর্মবিরতির ফলে ২০০টিরও বেশি কনটেইনার ও ট্রাকের চলাচল স্থবির হয়ে পড়ে। এছাড়া পাত্রাস ও পাইরেউস বন্দরেও ধর্মঘট কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
ফ্রান্সের মার্সেই শহরের পশ্চিমে ফস-সুর-মের বন্দরে কয়েক শত শ্রমিক যুদ্ধ ও বন্দরের সামরিকীকরণের বিরুদ্ধে ব্যানার নিয়ে কর্মসূচিতে যোগ দেন। ইতালির রেজিও কালাব্রিয়া বন্দরে শ্রমিক ও তরুণরা ব্যানার ও পিকেটিং নিয়ে ডককর্মীদের কর্মসূচিতে সমর্থন জানান। এছাড়া জার্মানির হামবুর্গ বন্দরে সংহতি সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করেন তরুণ ডককর্মী এবং শিক্ষানবিসরা।
ইউরোপীয় বন্দরগুলোর সামরিকীকরণের বিরোধিতা করেছে সুইডেনের পোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ এবং কর্মীদের ওপর চাপ প্রয়োগে নিরাপত্তা সংক্রান্ত আইন ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে সংগঠনটি। ডেনমার্কের ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলো কর্মসূচিতে সংহতি জানিয়ে মন্তব্য করেছে, অস্ত্র পরিবহনের মাধ্যমে ডককর্মীদের যুদ্ধ বা যুদ্ধাপরাধের অংশীদার করা উচিত নয়। অন্যদিকে শান্তিময় বন্দর এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশের দাবি জানিয়ে আন্তর্জাতিক এই কর্মসূচিতে অংশ নেন ভারতের ডককর্মী ও নাবিকরা।
‘নো হারবার ফর জেনোসাইড’ প্রচারণার তথ্য অনুযায়ী, কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকটি বন্দরের সঙ্গে ইসরায়েলে অস্ত্র চালানের সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে রয়েছে ইতালির জেনোয়া, লিভোরনো ও জিওইয়া তাউরো, ফ্রান্সের মার্সেই, গ্রিসের পাইরেউস এবং মরক্কোর তাঞ্জিয়ার বন্দর। প্রচারণায় যুক্ত ব্যক্তিরা জানান, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২৯টি দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দরের মাধ্যমে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের ৩১৫টি যন্ত্রাংশের চালান চিহ্নিত করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.