ফ্রান্সে মঙ্গলবার থেকে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ডাক
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলোতে নতুন করে অবরোধের ডাক দিয়েছে দেশটির বিভিন্ন ছাত্র ইউনিয়ন। শনিবার ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি এই তথ্য প্রকাশ করে।

ইউনিয়ন এতুদিয়ঁতের মুখপাত্র সাবরিনা খারবাখ নতুন এই অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার আবারও অবরোধ করব এবং এরপর ৫ নভেম্বর ধর্মঘটী শ্রমিকদের ডাকা বিক্ষোভে অংশ নেব।’ নিজেদের দাবির ন্যায্যতা তুলে ধরতে ব্যাপকসংখ্যক শিক্ষার্থী রাজপথে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ন্যাশনাল ইউনিয়ন অব ফ্রেঞ্চ স্টুডেন্টস-এর (ইউএনইএফ) মহাসচিব মানন মোরে জানান, তরুণ সমাজের দাবির বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা প্রতিক্রিয়া জানায়নি।
শনিবারের এই আন্দোলনটি ছিল ফ্রান্সে তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো দেশব্যাপী বড় ধরনের কর্মসূচি। এদিন ফ্রান্স জুড়ে প্রায় ৩৫০টি বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়। তবে ফরাসি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। বিশেষ করে বিক্ষোভকারীরা প্যারিস রিং রোড অবরোধ কিংবা সরকারি ভবনগুলোতে হামলা চালাতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে প্যারিসে দেশটির কাউন্সিল অব স্টেট একটি প্রশাসনিক আদালতের রায় বাতিল করে বানিয়োলে থেকে শ্যারেতোঁ পর্যন্ত বিক্ষোভ মিছিল করার অনুমতি দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.