আপনি পড়ছেন

যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার লন্ডনে এই বিক্ষোভ চলাকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে স্কাই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪৮
লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ

লন্ডনের নাইন এলমস এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরে শতাধিক বিক্ষোভকারী জড়ো হন। মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগকেই একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের দায়ে আটক করা হয়েছে। একই সংগঠনের সমর্থনে এডিনবার্গের হোলিরুডের কাছে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরেও আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটি জানায়, বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করবেন। পুলিশ আগেই সতর্কবার্তা দিয়েছিল যে, প্ল্যাকার্ড প্রদর্শনসহ যেকোনো উপায়ে সংগঠনটির প্রতি সমর্থন জানালে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হতে পারে।

২০২৫ সালের জুনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পর দেশটির সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশ করা একটি অপরাধ হিসেবে গণ্য হয়। আগামী ৪ নভেম্বর সুপ্রিম কোর্টে সংগঠনটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি আপিল শুনানির কথা রয়েছে। এর আগেই এই বিক্ষোভের ঘটনা ঘটল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট এই নিষেধাজ্ঞাকে ‘অনুপাতিক নয়’ বলে রায় দিয়েছিলেন। তবে জুন মাসে আপিল আদালত প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘প্যালেস্টাইন অ্যাকশন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, এর সঙ্গে জড়িতদের মহিমান্বিত করেছে এবং সহিংসতাকে উৎসাহিত করেছে বলে আপিল আদালত দেখতে পেয়েছে।’ মুখপাত্র আরও জানান, এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনের অধিকারের সমর্থনে হওয়া কোনো বৈধ বিক্ষোভে প্রভাব ফেলবে না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.