৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ
আগামী তিন মাসের মধ্যে দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১ নভেম্বর রাজধানীর একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

পরিকল্পনা অনুযায়ী উৎপাদিত সৌরবিদ্যুতের একটি বড় অংশ রাজধানীতে সরবরাহ করা হবে। প্রতিমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার ৪ হাজার মেগাওয়াটের মধ্যে শুধু ঢাকা শহরেই উৎপাদিত হবে ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। তবে পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে পর্যায়ক্রমে এর সক্ষমতা আরও বাড়ানো হবে।
পূর্ববর্তী সরকারের কাছ থেকে পাওয়া বিদ্যুৎ খাতের সমালোচনা করে শেখ ফরিদুল ইসলাম বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো ক্ষতিকর জ্বালানি অবকাঠামো পেয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ১২ হাজার মেট্রিক টন কয়লা পোড়ানো হয়, যা বিপুল পরিমাণ ব্ল্যাক কার্বন বা কালো ধোঁয়া নির্গমনের বড় কারণ।
দেশের সার্বিক বায়ুদূষণের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশ থেকে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মোট বায়ুদূষণের প্রায় ৩০ শতাংশ আসে সীমান্ত পেরিয়ে। ভারতের বহু ভারী শিল্পপ্রতিষ্ঠান সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থিত। এটি অত্যন্ত স্পর্শকাতর ও একটি কূটনৈতিক বিষয়। ফলে প্রতিবেশী দেশ থেকে আসা এই ৩০ শতাংশ বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন।’
বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ উৎসগুলো বন্ধেও সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। প্রতিমন্ত্রী জানান, দেশের সামগ্রিক বায়ুদূষণের প্রায় ১৩ শতাংশের জন্য ইটভাটাগুলো দায়ী, কারণ এগুলোতে উচ্চমাত্রার সালফারযুক্ত কয়লা ব্যবহার করা হয়। দূষণ নিয়ন্ত্রণে সরকার সারা দেশে প্রচলিত ২০০টি ইটভাটা বন্ধ করে সেগুলোর জায়গায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লক তৈরির কারখানা চালুর পরিকল্পনা করেছে। এসব কারখানা কোনো ধোঁয়া তৈরি করে না এবং শব্দদূষণও খুব কম হয়, যা বাতাসের মান উন্নত করতে বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে ইটভাটা বন্ধ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সরকার তা পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করছে। কারণ ইটভাটা বন্ধ না করে বায়ুর মান বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়।
পরিবেশ রক্ষায় প্রকৃতিভিত্তিক সমাধানের ওপর জোর দিয়ে বৃক্ষরোপণ, খাল খনন ও পুনঃখনন এবং বিদ্যুৎচালিত যানবাহন ও বাস চালুর উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদীতে বর্জ্য ফেলার চার শতাধিক স্থান শনাক্ত করা হয়েছে। এসব পয়েন্ট দিয়ে শিল্পবর্জ্য, গৃহস্থালির বর্জ্য ও ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার অপরিশোধিত পানি সরাসরি নদীতে পড়ছে। রাজধানীর চারপাশের এই নদী ও জলাশয়গুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে।
‘সায়েন্স পলিসি ডায়ালগ অন ব্ল্যাক কার্বন অ্যান্ড আদার শর্ট-লিভড ক্লাইমেট পলিউট্যান্টস’ শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরিয়ান গুস্তাফসন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এ এস এম আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.