নিউইয়র্কে ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজ্যটিতে গত ৩০ বছরের মধ্যে এটি হামের কারণে প্রথম মৃত্যুর ঘটনা। সোমবার নিউইয়র্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে।

নিউইয়র্কের উত্তরাঞ্চলীয় লুইস কাউন্টিতে শিশুটির মৃত্যু হয়। সম্প্রতি রাজ্যটিতে এবং এর আশপাশের অঞ্চলে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে সেখানে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্র গত ৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব মোকাবিলা করছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাব অনুযায়ী, ২৯ অক্টোবর পর্যন্ত দেশটির ৪৭টি অঙ্গরাজ্যে মোট ৪ হাজার ৮৩৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
এক বিবৃতিতে নিউইয়র্কের ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘লুইস কাউন্টিতে হামে এক শিশুর মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। একজন মা ও দাদি হিসেবে এই পরিবারের মানসিক অবস্থা আমি কল্পনাও করতে পারছি না।’ এ ঘটনার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যনীতিকে দায়ী করে তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন যখন প্রতিরোধযোগ্য রোগ থেকে নাগরিকদের সুরক্ষায় কয়েক দশকের অগ্রগতিকে ইচ্ছাকৃতভাবে নস্যাৎ করে, তখন এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটি তারই এক বেদনাদায়ক স্মারক।’
দেশব্যাপী কার্যকর টিকাদান কর্মসূচির কারণে ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকার কার্যকারিতা নিয়ে সংশয় ও স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি অনাস্থা তৈরি হওয়ায় রোগটি ফের দ্রুত ছড়িয়ে পড়ছে। সাধারণত হামে আক্রান্তদের জ্বর, শ্বাসযন্ত্রের জটিলতা ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়। তবে জটিল আকার ধারণ করলে এটি নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহ ঘটিয়ে রোগীর মৃত্যুর কারণ হতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ এই সংক্রামক ব্যাধিতে প্রাণ হারান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.