আপনি পড়ছেন

ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে হওয়া আঞ্চলিক যুদ্ধবিরতিকে জ্বালানি অবকাঠামো ও কৃষ্ণ সাগর অঞ্চলে বিস্তৃত যুদ্ধবিরতির আদর্শ মডেল হিসেবে বিবেচনার প্রস্তাব দেন। বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

মের্ৎস: ইউক্রেন যুদ্ধ বন্ধের এখনই সময়
বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

মঙ্গলবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে মের্ৎস বলেন, ‘রাশিয়ার কাছে আমাদের বার্তা একটাই: এই যুদ্ধ থামানোর এখনই উপযুক্ত সময়। ওলেশকিতে কার্যকর হওয়া আঞ্চলিক যুদ্ধবিরতি জ্বালানি খাত ও কৃষ্ণ সাগরে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির একটি মডেল হতে পারে।’ তিনি অভিযোগ করেন, মস্কো এখন পর্যন্ত এই ধরনের পদক্ষেপের ঘোর বিরোধিতা করে আসছে। কৃষ্ণ সাগরে রুশ হামলার কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং তা বিশ্বের দরিদ্র দেশগুলোতে বড় ধরনের খাদ্য সংকট তৈরি করার ঝুঁকি বাড়াচ্ছে।

শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে মের্ৎস জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় ইউরোপকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা কিংবা সামগ্রিক নিরাপত্তা কাঠামোর মতো শান্তি সমাধানের মূল বিষয়গুলো ইউরোপীয়দের সম্পৃক্ততা ছাড়া সমাধান করা সম্ভব নয়। সংশ্লিষ্ট সব পক্ষই এই বিষয়টি খুব ভালো করে জানে।’ এখন রাশিয়াকে প্রমাণ করতে হবে যে তারা আন্তরিক আলোচনার জন্য প্রস্তুত। তিনি পরিষ্কার জানিয়ে দেন, মস্কো সমঝোতায় না আসা পর্যন্ত জার্মানি ও তার মিত্ররা রাশিয়ার ওপর চাপ বাড়াতে থাকবে এবং ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।

সামরিক সহায়তার প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর উল্লেখ করেন, ২০২৬ সালের জন্য ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো বা ৭ হাজার ৮৩০ কোটি ডলার সহায়তা দিতে ন্যাটোর মিত্ররা সম্মত হয়েছে। সব অংশীদার দেশকে অবশ্যই এই অঙ্গীকার পূরণ করতে হবে। ইউক্রেনকে সহায়তা করা জার্মানি ও ইউরোপের অভিন্ন স্বার্থের অংশ এবং এই দায়িত্ব কেবল জার্মানির নয়, গোটা ইউরোপের।

ইউক্রেনকে সহায়তার পরিধি বাড়াতে আগামী সপ্তাহে মের্ৎস ফ্রান্স ও যুক্তরাজ্যের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা করবেন। এর পরের সপ্তাহে বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে জার্মানি। এই সম্মেলনের মূল লক্ষ্য হবে তিনটি—অতিরিক্ত সামরিক সহায়তা সমন্বয় করা, যুদ্ধবিরতির পর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ রাখা। নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যেই একটি যৌথ সামরিক মহড়াও শুরু হতে যাচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.