আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রকে একটি ‘দৃঢ় ও যৌক্তিক’ জবাব দেওয়া হয়েছে এবং আরেকটি যুদ্ধ এড়াতে ওয়াশিংটনকেই এখন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এই অবস্থান তুলে ধরেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কলিবফ।

ইরান: যুদ্ধ ঠেকাতে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কলিবফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্পিকার মোহাম্মদ বাঘের কলিবফ। সংসদ অধিবেশনে তিনি বলেন, তেহরান একই সঙ্গে কূটনীতি ও সামরিক সংঘাত—উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে। দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক সতর্কাবস্থায় রয়েছে।

কলিবফ বলেন, ‘ইরান মার্কিন পক্ষকে একটি দৃঢ় ও যৌক্তিক জবাব দিয়েছে। যুদ্ধ এড়াতে বল এখন আমেরিকার কোর্টে।’ ওয়াশিংটনকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আবারও কৌশলগত ভুল করে, তবে তাদের জানা উচিত যে এবার তারা একটি নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হবে। তখন সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে তাদের আরও বেশি মরিয়া হতে হবে।’

পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, ইরানকে নিয়ন্ত্রণে রাখার দীর্ঘদিনের নীতি বাস্তবায়ন করতে চাইছে ওয়াশিংটন। অতীতে তারা অনুগত সরকারগুলোর ওপর নির্ভর করত, কিন্তু বর্তমানে তারা সামরিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বেছে নিয়েছে। তেহরান কোনো সামরিক হুমকির কাছে মাথা নত করবে না বলে উল্লেখ করেন তিনি। ওয়াশিংটনের যেকোনো ভুল পদক্ষেপের একটি অপ্রত্যাশিত জবাব দেওয়া হবে এবং নতুন কোনো হামলার জবাবে ইরানের সামরিক পদক্ষেপ কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চলছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। ইরানের সংশোধিত সাত ধাপের কূটনৈতিক প্রস্তাব দুই দিনের মধ্যেই পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব।

হরমুজ প্রণালীতে নিরাপত্তা ফিরিয়ে আনার অগ্রগতি প্রসঙ্গে ইসমাইল বাঘাই জানান, এটি ওয়াশিংটনের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের দাবিগুলো মেনে নেওয়ার ওপর নির্ভর করছে। এসব দাবির মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা অর্থ ফেরত দেওয়া। কূটনৈতিক সমঝোতার পথ খোলা রাখার পাশাপাশি যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছে তেহরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.