হরমুজ প্রণালী এড়াতে তৃতীয় পাইপলাইনের কথা ভাবছে আমিরাত
হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি তেল পরিবহনের লক্ষ্যে তৃতীয় একটি পাইপলাইন নির্মাণের বিষয়টি বিবেচনা করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য প্রকাশ করেছে। তবে প্রতিবেদনটির সত্যতা সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক)।

পরিকল্পিত নতুন এই পাইপলাইনটি ইউএইর পশ্চিম উপকূল থেকে পূর্বাঞ্চলীয় ফুজাইরাহ বন্দর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। রুট নির্ধারণসহ পুরো পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই পাইপলাইনটি অন্য কোম্পানিগুলোর জন্যও উন্মুক্ত রাখা হতে পারে এবং এ বিষয়ে এশিয়ার কিছু ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও করেছে অ্যাডনক। এমন দাবি ভিত্তিহীন উল্লেখ করে অ্যাডনকের এক মুখপাত্র বলেন, ‘আমরা ব্লুমবার্গকে জানিয়েছি যে এই প্রতিবেদনটি সঠিক নয় এবং এটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত।’
বর্তমানে আবুধাবির হাবশান তেলক্ষেত্র থেকে ওমান উপসাগরের ফুজাইরাহ বন্দর পর্যন্ত অ্যাডনকের একটি পাইপলাইন চালু রয়েছে। এই রুটের মাধ্যমে হরমুজ প্রণালী স্পর্শ না করেই দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ট্যাংকারে বোঝাই করা সম্ভব হয়। প্রণালীটিতে যেকোনো ধরনের অস্থিরতা বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে এই লাইনটির মাধ্যমে তেল রপ্তানি সচল রাখে ইউএই। এর পাশাপাশি ‘ওয়েস্ট-ইস্ট পাইপলাইন’ নামে দ্বিতীয় আরেকটি পাইপলাইনের নির্মাণকাজ পুরোদমে চলছে। অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল জাবের মে মাসে জানিয়েছিলেন, এই প্রকল্পের নির্মাণকাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের শুরুতে লাইনটি চালু হলে ফুজাইরাহ হয়ে দেশটির তেল রপ্তানি সক্ষমতা দ্বিগুণ হবে। এ ছাড়া ২০২৭ সালের শুরু থেকেই এশিয়ার শোধনাগারগুলো এখান থেকে তেল সংগ্রহ করতে পারবে।
হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে বহুমুখী অবকাঠামোগত পরিকল্পনা বাস্তবায়ন করছে ইউএই। দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি আল জেইউদি চলতি বছরের শুরুর দিকে জানান, পূর্বাঞ্চলীয় অন্তত তিনটি বন্দর সম্প্রসারণের পাশাপাশি তারা রেল, সড়ক ও পাইপলাইন যোগাযোগে ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছেন। এদিকে অপরিশোধিত তেল রপ্তানিতে হরমুজ প্রণালীর ওপর শতভাগ নির্ভরশীল কুয়েতও বিকল্প পথ খুঁজছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ নওয়াফ আল-সাবাহ জানান, প্রণালীটি এড়িয়ে বিকল্প পাইপলাইন রুট চালুর বিষয়ে ইউএই ও সৌদি আরবের সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.