আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন একসময়ের কট্টর মার্কিন মিত্রদের কাছেও ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে মার্কিন সিনেটে ইসরায়েলে অস্ত্র সহায়তা সীমিত করার পক্ষে সমর্থন প্রতিনিয়ত বাড়ছে বলেও সতর্ক করেন তিনি।

লাপিদ: মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু ‘বিষাক্ত
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ

লাপিদের মতে, যেসব আইনপ্রণেতা ইসরায়েলকে এখনও কৌশলগত অংশীদার মনে করেন, নেতানিয়াহু ও তার সরকারের বিতর্কিত নীতির কারণেই তারা মূলত তেল আবিব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কংগ্রেসের ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রায় ২৫ জন এবং সিনেটের ১০ শতাংশেরও কম সদস্য ইসরায়েলের কট্টর বিরোধী হিসেবে পরিচিত। তবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই বলয়ের বাইরের সিনেটররাও এখন অস্ত্র সরবরাহে কড়াকড়ি আরোপের পক্ষে রায় দিচ্ছেন। দুই বছর আগে যেখানে মাত্র ১১ জন সিনেটর অস্ত্র সহায়তা সীমিত করার পক্ষে ভোট দিয়েছিলেন, সেখানে এক বছর আগে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে এবং এপ্রিলে তা পৌঁছে যায় ৪০ জনে।

মার্কিন আইনপ্রণেতাদের মনোভাব তুলে ধরে লাপিদ লিখেছেন, ‘তারা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং একটি দুর্বোধ্য সরকারের বিরোধিতা করছেন। সর্বোপরি তারা নেতানিয়াহুর বিরোধী। তাদের চোখে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছুই বিষাক্ত।’

তিনি আরও উল্লেখ করেন, ২০১৫ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান নীতির বিরোধিতা করে কংগ্রেসে ভাষণ দেওয়ার মাধ্যমেই ওয়াশিংটনে ইসরায়েলের দীর্ঘদিনের দ্বিদলীয় ভারসাম্যের ইতি টেনেছিলেন নেতানিয়াহু। উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটন সফরের সময় ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কাজ করার জন্য ইসরায়েলের পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লাপিদ। উল্লেখ্য, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের মধ্য দিয়ে কংগ্রেসে রিপাবলিকান আধিপত্যের অবসান ঘটেছে এবং আইন প্রণয়ন ও তদারকিতে দলটির একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.