আপনি পড়ছেন

উত্তরাঞ্চলের শিল্পায়ন ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিশেষ জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের জ্বালানি অবকাঠামো সম্প্রসারণে নতুন পরিকল্পনা প্রধানমন্ত্রীর
দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে কার্যকরভাবে সচল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পৌঁছানো অপরিহার্য। মোংলাকে কেন্দ্রবিন্দু ধরে এই পাইপলাইন ও সঞ্চালন অবকাঠামো নির্মিত হলে তা সংশ্লিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণ করবে।

একই অনুষ্ঠানে বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়ে মোংলাকে ঘিরে শিল্পায়নে যৌথ অংশীদারত্বের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি অর্থনৈতিক ও অবকাঠামোগত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মধ্যপ্রাচ্যে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত গঠনে অংশীদার হওয়ায় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.