আপনি পড়ছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে একে ‘জুডিশিয়াল কিলিং’ হিসেবে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সঙ্গে ওই মামলার বাদী মানিক পসারীসহ তৎকালীন বিচারক, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি।

সাঈদীর বিচারকে ‘জুডিশিয়াল কিলিং’ দাবি করে স্বাধীন তদন্তের আহ্বান
ছবি - সংগৃহীত

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান। ভারতের মদদে সরকার পতনের ষড়যন্ত্র প্রতিহত করা, জাপানের মাধ্যমে ভারতকে করিডোর প্রদান বন্ধ এবং ভারতীয় আধিপত্যবাদের অপতৎপরতা দমনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ২০১০ সালে আওয়ামী লীগের মানিক পসারী মাওলানা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং এর পুরস্কার হিসেবে ২০২৩ সালে তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। বর্তমান সরকারের দায়িত্ব হলো মামলাটি পুনরায় চালু করে সাঈদীর প্রতি সুবিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিচারক ও তদন্তকারীদের বিচারের মুখোমুখি করা। মানিক পসারীকে মুক্তিযোদ্ধা পরিচয়ে গার্ড অব অনার দেওয়ার সমালোচনা করে তিনি সতর্ক করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী পুনর্বাসনের হাতিয়ার করা যাবে না।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিরা কারাগারে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে সুযোগ-সুবিধা ভোগ করছেন। হাসানুল হক ইনু কারাগারে ডিভিশন পেলেও মাওলানা সাঈদীকে মৃত্যুর পরও কটূক্তি করা হচ্ছে।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, ভারতের পৃষ্ঠপোষকতায় অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই উসকানি দিয়ে দেশে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির মাধ্যমে জনজীবনে চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত অসাংবিধানিক ক্ষমতা দখলের নীলনকশা চলছে। তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে আওয়ামী লীগের ক্যাডাররা অনুপ্রবেশ করে নাশকতা চালাচ্ছে বলে তারা উল্লেখ করেন।

পোশাকশিল্পের সংকট উত্তরণে খোমেনী ইহসান বলেন, দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হওয়ায় ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের উচিত ছিল অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দেওয়া। সরকারি কর্মকর্তাদের পে স্কেল ঘোষণা করা হলেও শ্রমিকদের বিষয়ে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মজুরি বোর্ড গঠনের নির্দেশ দেওয়া সত্ত্বেও শ্রম মন্ত্রণালয়ের গড়িমসির কারণে সংকট ঘনীভূত হয়েছে। নতুন মজুরি কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত শ্রমিকদের জন্য মাসিক ২ হাজার টাকা মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তিনি প্রশ্ন তোলেন, তৈরি পোশাক খাতে অস্থিরতায় ভারতের ইন্ধন থাকার তথ্য প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত নয় মাসে কী ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পোশাক আন্দোলনের ঘটনায় জামায়াত ও শিবিরকে জড়ানোর চেষ্টার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিরোধী দলকে লক্ষ্যবস্তু বানানো ষড়যন্ত্রকারীদেরই লাভবান করবে।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, জাপানের অর্থায়নে নির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে করিডোর স্থাপনের অপচেষ্টা চলছে। চীন সীমান্তসংলগ্ন এলাকায় এই সামরিক-কৌশলগত তৎপরতা বাংলাদেশকে পরাশক্তিগুলোর সংঘাতের মুখে ফেলবে বলে বক্তারা সতর্ক করেন। এ ছাড়া ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়।

সমাবেশ থেকে চার দফা দাবি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে—মাতারবাড়ি ও করিডোর সংক্রান্ত সব চুক্তি বাতিল, ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং ভারতের সঙ্গে সম্পাদিত অসম চুক্তিগুলো বাতিল করা। এ লক্ষ্যে নভেম্বরে পদযাত্রা ও ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির কথা জানানো হয়।

একই সঙ্গে সরকারের কাছে চার দফা প্রস্তাব পেশ করে সংগঠনটি। যার মধ্যে রয়েছে—পোশাক শ্রমিকদের ২ হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান ও বলপ্রয়োগ বন্ধ, ভারতের সঙ্গে সব চুক্তির শ্বেতপত্র জাতীয় সংসদে পেশ, গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়নে জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়া এবং জাতীয় সংলাপ আয়োজন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. ফরিদ উদ্দিন, সাইয়েদ কুতুব, আবদুস সালাম, আবদুল ওয়াহেদ এবং শাহ ফেরদৌস হাসান নাজমুল। উপস্থিত ছিলেন আবদুল জব্বার, অ্যাডভোকেট মাইন উদ্দীন, সাইদুল ইসলাম ও আরিফুল ইসলাম। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.