রিপাবলিকানদের হারকে ‘বিলুপ্তির মতো ঘটনা’ বললেন ডি স্যান্টিস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ব্যাপক পরাজয়কে প্রায় ‘বিলুপ্তির মতো ঘটনা’ বলে মন্তব্য করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস। ওয়াশিংটনের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত এবং নির্বাচনী প্রচার কৌশলের তীব্র সমালোচনা করেন তিনি। বুধবার টালাহাসিতে এক সংবাদ সম্মেলনে তিনি দেশের সামগ্রিক এই নির্বাচনী ফলকে রাজনৈতিক অঙ্গনে ‘উল্কাপাতের সমতুল্য’ বলে আখ্যা দেন।

পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটদের এই জয় তাদের উদারপন্থি নীতির প্রতি জনসমর্থন নয়, বরং ওয়াশিংটনের রিপাবলিকানদের ওপর ভোটারদের গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ। অর্থনীতি, কর্মসংস্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো বাস্তব ইস্যুগুলো বাদ দিয়ে রিপাবলিকানরা কেবল রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) বিষয় নিয়ে প্রচারণায় মেতে ছিল বলে তিনি অভিযোগ করেন। দলটির কৌশলকে তুলোধোনা করে ফ্লোরিডার গভর্নর বলেন, ‘তারা মূলত অতীতের যুদ্ধ লড়ছিল।’ অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ ও ডেটা সেন্টার উন্নয়নের মতো প্রযুক্তিগত ইস্যুগুলো ডেমোক্র্যাটদের এগিয়ে নিতে সাহায্য করেছে।
নির্বাচনে অভিবাসন নিয়ন্ত্রণ কোনো বড় প্রভাব ফেলেনি দাবি করে কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-সংক্রান্ত গোপন নথি প্রকাশের বিরোধিতা করায় দলীয় আইনপ্রণেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি ভুল ভোট ছিল।’ সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এপস্টিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ইঙ্গিত দেওয়ার পরও রিপাবলিকানদের ওই অবস্থান দলের ক্ষতি করেছে। একই সঙ্গে আইনপ্রণেতাদের শেয়ার ব্যবসা নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ না নেওয়ায় কংগ্রেসের সমালোচনা করে তিনি জানান, এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হলে তা সবার জন্যই স্বস্তিদায়ক হতো।
সারাদেশে বিপর্যয় হলেও ফ্লোরিডায় রিপাবলিকানরা নিজেদের অবস্থান ধরে রাখায় সন্তোষ প্রকাশ করেন এই গভর্নর। ডেমোক্র্যাটদের জয়ের দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘ডেমোক্র্যাটরা এখনো অজনপ্রিয়।’ তারা জনগণের স্থায়ী কোনো ম্যান্ডেট পায়নি বলেও তিনি মন্তব্য করেন। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য বিস্তারিত কিছু বলতে রাজি হননি মেয়াদের শেষ প্রান্তে থাকা এই গভর্নর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.