আপনি পড়ছেন

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে তার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ইউনাইটেড তোরাহ জুডাইজম। দেশটির নতুন সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আনুষ্ঠানিক আলোচনার শেষ দিনে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় কট্টর অর্থোডক্স দলটি।

নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করল না জোটসঙ্গী
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সাতটি আসন রয়েছে ইউনাইটেড তোরাহ জুডাইজমের। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দলটির প্রতিনিধিরা জানান, তারা প্রধানমন্ত্রী পদের জন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব করবেন না। তবে নিজেদের শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো প্রার্থীকে সমর্থনের পথ খোলা রেখেছে দলটি। বিশেষ করে হারেদিম নামে পরিচিত কট্টর অর্থোডক্স ইহুদিদের ধর্মীয় গ্রন্থ ‘তোরাহ’ অধ্যয়নে পূর্ণ মনোযোগ দেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং তাদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর দাবি জানিয়েছে তারা। এর আগে তাদের আরেক মিত্র দল শাস বুধবার নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী করার পক্ষে সুপারিশ করেছিল।

ইউনাইটেড তোরাহ জুডাইজমের এই অবস্থানের কারণে নেতানিয়াহুকে সমর্থন দেওয়া আইনপ্রণেতার সংখ্যা ৫৩ থেকে কমে ৪৬-এ নেমে আসতে পারে। অন্যদিকে ইয়াশার দলের প্রধান ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের প্রতি ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইহুদি বিরোধী দলগুলোর ৪৮ জন সংসদ সদস্য আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এর বাইরে জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের (রাম) ১৯ জন আরব আইনপ্রণেতাও তাকে সমর্থন দিতে পারেন।

সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনের ভিত্তিতে আইজেনকটকেই হয়তো প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। তবে সরকার গঠনের দায়িত্ব পেলেও নেসেটের ১২০টি আসনের মধ্যে ন্যূনতম ৬১ জনের চূড়ান্ত সমর্থন নিশ্চিত করা তার পক্ষে সহজ হবে না। আইজেনকট একটি ‘জায়নবাদী সরকার’ গঠনের প্রত্যয় জানালেও আরব দলগুলোর সহায়তা ছাড়া তা কীভাবে বাস্তবায়ন করবেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। কারণ, একাধিক ইহুদি বিরোধী দল সরকারে আরবদের কোনো ধরনের অংশগ্রহণ বা সমর্থন মানতে নারাজ। অপরদিকে আরব দলগুলো সরকারে অংশ না নিয়ে বাইরে থেকে সংসদীয় ‘সুরক্ষা কবচ’ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তবে এজন্য তারা ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ উন্মোচন, বাড়িঘর উচ্ছেদ বন্ধ, উসকানি প্রতিরোধ ও অপরাধ দমনের কার্যকর নিশ্চয়তা দাবি করেছে।

প্রেসিডেন্ট হারজগ বৃহস্পতিবার ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে বৈঠকের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। দিনভর ওতজমা ইহুদিত, ডেমোক্র্যাটস, রাম, জয়েন্ট লিস্ট, ইয়াশার এবং সবশেষে লিকুদ দলের সঙ্গে পৃথক বৈঠকের কথা রয়েছে তার। আগামী কয়েক দিনের মধ্যেই একজনকে সরকার গঠনের ম্যান্ডেট দেবেন প্রেসিডেন্ট। মনোনীত আইনপ্রণেতা জোট গঠনে প্রথমে ২৮ দিন সময় পাবেন, যা পরবর্তীতে সর্বোচ্চ আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ওয়াশিংটনের এই নতুন রাজনৈতিক সমীকরণ নেতানিয়াহুর অভ্যন্তরীণ অবস্থানকে দুর্বল করার পাশাপাশি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও ইসরায়েলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.