সামান্তা শারমিন: জামায়াতের রাজনীতিতে হারিয়ে যাচ্ছে এনসিপি
নিজস্ব রাজনৈতিক অবস্থান হারিয়ে জামায়াতে ইসলামীর সহায়ক শক্তিতে পরিণত হওয়া এবং নতুন ধারার রাজনীতির সম্ভাবনা বিনষ্টের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাকালীন নেতা সামান্তা শারমিন। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে বিষয়টি দলের অভ্যন্তরীণ গ্রুপেও অবহিত করেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী সামান্তা শারমিন জানান, নিজস্ব রাজনৈতিক নীতি স্পষ্ট না থাকায় এনসিপি জামায়াতে ইসলামীর কার্যক্রমে হারিয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই প্ল্যাটফর্মটি বর্তমানে জামায়াতের বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়াশীল ও সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলটির নিজস্ব নতুন রাজনীতির সম্ভাবনাকে নিঃশেষ করেছে। এনসিপির সামগ্রিক ভূমিকা নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতার সঙ্গে যুক্ত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
দলীয় কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই নেত্রী। তিনি জানান, আদর্শিক গতিপথ ও রাজনৈতিক অবস্থানের এসব বিষয় নিয়ে বারবার পুনর্বিবেচনার আহ্বান জানানো হলেও দল তা পরিবর্তন করতে আগ্রহী হয়নি। সে কারণেই তিনি দল থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি গঠনের সময় মুখপাত্রের দায়িত্বে ছিলেন সামান্তা শারমিন। পরবর্তীতে গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনোনীত হন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ডিসেম্বরে জামায়াতের সঙ্গে জোট গঠনের পর থেকে দলীয় কার্যক্রমে তার উপস্থিতি কমে যায়। সর্বশেষ গত ২৩ অক্টোবর দলটির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে তাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পরিবর্তে যুগ্ম আহ্বায়ক করা হয়।
দল ছাড়ার পর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের রূপরেখাও তুলে ধরেন সামান্তা শারমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি না করে নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতির প্রত্যাশায় মানুষ তরুণদের প্রতি আস্থা রেখেছিল। সেই প্রেক্ষাপটে গণতন্ত্র, সার্বভৌমত্ব, নারীর সমান অংশগ্রহণ এবং অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিগুলো এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
সামান্তা শারমিন উল্লেখ করেন, তরুণদের বর্তমান চ্যালেঞ্জ কেবল নতুন দল গঠন নয়, বরং মতাদর্শিক পার্থক্য বজায় রেখেও জাতীয় স্বার্থে একটি কার্যকর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। অতীতের কোনো দলের পুনরাবৃত্তি না ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের এই উদ্যোগে যারা কাজ করতে চান, তাদের সঙ্গে যৌথভাবে মতবিনিময় ও কাজ করার আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.