প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিকল্প খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন কাউকে স্থলাভিষিক্ত করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আগে হেগসেথের উত্তরসূরি হিসেবে কার নাম উপযুক্ত হতে পারে, তা নিয়ে ট্রাম্প একাধিক মিত্রের পরামর্শ চেয়েছেন।

প্রশাসনের সামরিক অভিযান, ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার প্রশ্নে কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে তীব্র মতবিরোধের মধ্যেই এমন খবর প্রকাশ্যে এলো। এছাড়া হেগসেথের আসন্ন কিছু নির্ধারিত সফরও স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইরানে পুনরায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা কিংবা মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফরগুলো স্থগিত হতে পারে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণে মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে মন্ত্রিসভার অধিকাংশ সদস্য জড়ো হলেও হেগসেথ সেখানে অনুপস্থিত ছিলেন। পেন্টাগন নিশ্চিত করেছে যে সে সময় তিনি ওয়াশিংটনেই অবস্থান করছিলেন, তবে তার অনুপস্থিতির কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং বিপুল সামরিক ব্যয়ের বিষয়গুলো নিয়ে কংগ্রেসের তোপের মুখে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি গত সেপ্টেম্বরে হেগসেথকে অভিশংসনের প্রস্তাব তোলেন। হেগসেথ নিজে থেকে পদত্যাগ না করলে আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির হুঁশিয়ারি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাসি লেখেন, ‘হেগসেথ পদত্যাগ করলেই কেবল আমি অভিশংসন প্রস্তাবটি পুনরায় উত্থাপন করব না।’
হেগসেথকে সরিয়ে দেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার খবর এলেও ট্রাম্প প্রকাশ্যে তার পক্ষেই অবস্থান নিয়েছেন। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পেন্টাগন প্রধানকে অপসারণের কোনো পরিকল্পনা তার নেই। বৃহস্পতিবারও ট্রাম্প বলেন, ‘তিনি অসাধারণ কাজ করেছেন।’ সেনাবাহিনীতে পূর্বে অতিরিক্ত জেনারেলদের অন্তর্ভুক্তির সমালোচনা করে ট্রাম্প মন্তব্য করেন, সংস্কারমুখী পদক্ষেপের কারণেই সম্ভবত বিরোধিতার মুখে পড়ছেন হেগসেথ। এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, বিরোধীদের রাজনৈতিক অপচেষ্টা সত্ত্বেও ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.