নিজের বিশ্বকাঁপানো সৃষ্টি নিয়েই কেন অনুশোচনায় পুড়ছেন আধুনিক এআইয়ের জনক?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উদ্ভাবন না করলেই মানবজাতির জন্য ভালো হতো বলে মন্তব্য করেছেন এই প্রযুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত নোবেলজয়ী কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রে হিন্টন। প্রযুক্তিটির নিয়ন্ত্রণহীন অগ্রগতির মুখে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কার প্রেক্ষাপটে তিনি এই গভীর অনুশোচনা প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আধুনিক সভ্যতার ওপর প্রযুক্তির সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে এই শঙ্কার কথা জানান।

লন্ডনে জন্ম নেওয়া এবং দীর্ঘদিন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অধ্যাপনা করা এই বিজ্ঞানীর মতে, প্রযুক্তির সঠিক ব্যবহারে পৃথিবীতে প্রাচুর্য সৃষ্টি হতে পারে, তবে ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থ হলে দেখা দেবে তীব্র বিপর্যয়। এর ফলে সমাজে চরম বেকারত্ব তৈরি হওয়া, ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধি এবং সার্বিক সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যকার প্রতিযোগিতার বিষয়টি সামনে এনে তিনি বলেন, প্রযুক্তির লাগাম এখনো মানুষের হাতে রয়েছে, তবে এর অপব্যবহার ঠেকাতে বিশ্বজুড়ে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বর্তমান এআই প্রতিযোগিতায় যুক্ত থাকা শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেন হিন্টন। তাঁর মতে, বাজারে আধিপত্য কায়েমের লড়াইয়ে প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার দিকটি অবহেলা করে একের পর এক শক্তিশালী মডেল বাজারে ছাড়ছে। মেটার প্রধান মার্ক জাকারবার্গ, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান প্রযুক্তির ঝুঁকি সম্পর্কে জেনেও সুরক্ষার চেয়ে অর্থ উপার্জনকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। বিশেষ করে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের ওপর নিজের আস্থার তীব্র ঘাটতির কথা উল্লেখ করেন তিনি।
এআই প্রযুক্তির ব্যবহার করে চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল করে দেওয়া কিংবা আর্থিক খাতে বড় ধরনের সাইবার হামলা ঘটতে পারে বলে সতর্ক করেন এই বিজ্ঞানী। এ ধরনের সম্ভাব্য বিপর্যয়কে তিনি চেরনোবিল দুর্ঘটনার মতো বড় সংকটের সঙ্গে তুলনা করেন। এআই প্রযুক্তির এমন বিধ্বংসী ঝুঁকি নিয়ে স্বাধীনভাবে কথা বলার পথ তৈরি করতে ২০২৩ সালে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের আকর্ষণীয় পদ ছেড়ে দেন ৭৮ বছর বয়সী এই বিজ্ঞানী।
চার দশকেরও বেশি সময় ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় যুক্ত থাকা হিন্টন সত্তরের দশকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মূল ভিত্তি গড়ে তুলেছিলেন। মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালির আদলে তৈরি এই গাণিতিক ব্যবস্থা মূলত কম্পিউটারকে তথ্য থেকে নিজে নিজে শিখতে ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যা আধুনিক এআই প্রযুক্তির ভিত্তি। তবে তাঁর নিজের উদ্ভাবিত এই প্রযুক্তি একপর্যায়ে মানুষের সার্বিক নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে বলে তিনি সতর্ক করে আসছেন এবং এটি আগামী এক দশকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে তিনি মনে করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.