জেরুজালেমে খ্রিস্টান জনসংখ্যা কমে নেমেছে দেড় শতাংশে
অধিকৃত জেরুজালেমে গত এক শতকে খ্রিস্টান জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। ১৯২২ সালে নগরীর মোট জনসংখ্যার ২৫ শতাংশ খ্রিস্টান থাকলেও ২০২৩ সালের শেষে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৫৬ শতাংশে। জেরুজালেম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ নাগাদ ঐতিহাসিক শহরটিতে প্রায় ১৫ হাজার ৩০০ খ্রিস্টান বসবাস করছিলেন। তাদের মধ্যে ফিলিস্তিনি খ্রিস্টানের সংখ্যা ছিল আনুমানিক ১৩ হাজার ১০০ জন। জনসংখ্যা হ্রাসের কারণ হিসেবে দখলদার ইসরায়েলের বৈষম্যমূলক নীতি, সামাজিক ও অর্থনৈতিক চাপ, তীব্র অভিবাসন এবং নিম্ন জন্মহারকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কঠোর আবাসন নীতি খ্রিস্টানদের উপস্থিতি কমাতে সরাসরি ভূমিকা রাখছে। বিশেষ করে ‘সেন্টার অব লাইফ’ বা জীবনের কেন্দ্রস্থল সংক্রান্ত শর্তের অজুহাতে ফিলিস্তিনিদের বসবাসের অনুমতি বাতিল করা হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি লিজ ও আর্থিক চাপের মাধ্যমে গির্জার মালিকানাধীন ওয়াকফ সম্পত্তি দখল করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের মোট ওয়াকফ ভূমির প্রায় ২৮ শতাংশই গির্জাসমূহের নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরায়েলি দখলদারদের দ্বারা খ্রিস্টান ধর্মযাজক, সন্ন্যাসী ও সাধারণ পুণ্যার্থীদের ওপর শারীরিক ও মৌখিক নির্যাতন এবং থুতু ছিটানোর মতো লাঞ্ছনার ঘটনা ঘটছে। সেই সঙ্গে খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় প্রতীক, গোরস্থান ও সম্পত্তিতে ভাঙচুরের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া চার্চ অব দ্য হোলি সেপালকারে প্রবেশের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা আরোপ এবং পবিত্র শনিবার ও ইস্টার উৎসবের মতো প্রধান ধর্মীয় আয়োজনগুলোতে অংশগ্রহণে কড়াকড়ি আরোপের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।
গবেষণা সংস্থাটি সতর্ক করে জানায়, ইসরায়েলের এসব আগ্রাসী নীতি জেরুজালেমের বহুত্ববাদী চরিত্র এবং দীর্ঘদিনের আরব পরিচয়কে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে খ্রিস্টানদের পবিত্র স্থান, গির্জার সম্পত্তি এবং স্থানীয় ফিলিস্তিনি খ্রিস্টানদের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে কঠোর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান এবং সহিংসতা জোরদার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি আনুষ্ঠানিক সূত্রগুলোর হিসাব অনুযায়ী, এই সময়সীমার মধ্যে দখলদার বাহিনীর হাতে ১ হাজার ২২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত এবং ২৬ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.