তারহীন প্রযুক্তিতে বড় চমক: চার গুণ বাড়ছে ব্লুটুথের গতি
তারহীন বা ওয়্যারলেস সংযোগ ব্যবস্থায় বড় ধরনের অগ্রগতি এনে ব্লুটুথ প্রযুক্তির গতি প্রায় চার গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ‘হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ লো এনার্জির সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ৭ দশমিক ৫ মেগাবিটে (এমবিপিএস) উন্নীত করা হচ্ছে। প্রযুক্তি তদারক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (ব্লুটুথ এসআইজি) সম্প্রতি এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

তবে নতুন এই সুবিধা উপভোগ করতে ব্যবহারকারীদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে প্রত্যাশা করছে সংস্থাটি। কেবল পুরোনো ডিভাইসে সফটওয়্যার হালনাগাদ করলেই এই বাড়তি গতি পাওয়া যাবে না। এর জন্য ডিভাইসে এইচডিটি সমর্থিত বিশেষ রেডিও ও নতুন হার্ডওয়্যার থাকা আবশ্যক। ফলে ভবিষ্যতে এই সুবিধা পেতে হলে সংযোগের দুই প্রান্ত, অর্থাৎ স্মার্টফোন ও ইয়ারবাড উভয়েই নতুন এই প্রযুক্তি সমর্থিত হতে হবে।
ব্লুটুথ এসআইজি জানায়, ব্লুটুথ কোর ৭.০-এর অংশ হিসেবে এই এইচডিটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। উচ্চগতির কারণে ভবিষ্যতে ব্লুটুথ সংযোগে উন্নতমানের লসলেস অডিও, হাই-রেজল্যুশন অডিও এবং মাল্টিচ্যানেল সাউন্ড ব্যবহারের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দ্রুত ডেটা স্থানান্তরের কারণে রেডিও তুলনামূলক কম সময় সক্রিয় থাকবে, যা ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো ছোট ডিভাইসের ব্যাটারি সাশ্রয় করতে কার্যকর ভূমিকা রাখবে।
বর্তমানে প্রচলিত প্রযুক্তিতে ব্লুটুথের সর্বোচ্চ গতি পাওয়া যায় ২ এমবিপিএস। নতুন ব্যবস্থায় পরিবেশ, ডিভাইসের দূরত্ব এবং সংযোগের মানের ওপর ভিত্তি করে গতি স্বয়ংক্রিয়ভাবে ২, ৩, ৪, ৬ কিংবা সর্বোচ্চ ৭ দশমিক ৫ এমবিপিএসে নির্ধারিত হবে। তবে সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সর্বোচ্চ এই গতি মূলত তাত্ত্বিক। বাস্তবে পারিপার্শ্বিক ওয়্যারলেস বাধা ও নেটওয়ার্কের চাপের কারণে গতি কিছুটা কম হতে পারে। ওয়্যারলেস হেডফোনের পাশাপাশি পরবর্তী সময়ে পরিধানযোগ্য প্রযুক্তি, স্মার্ট হোম ও কৃত্রিম বুদ্ধিমত্তার ডিভাইসেও এই প্রযুক্তির প্রয়োগ দেখা যাবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.