কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদা বা গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তাঁকে শেষ শ্রদ্ধা হিসেবে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর স্বজন ও সহযোদ্ধারা।

বৃহস্পতিবার সকালে ঢাকার ছেলের বাসায় মারা যান আবদুস সাত্তার। রাজধানীতে প্রথম জানাজা শেষে বিকেল সাড়ে পাঁচটার পর তাঁর মরদেহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে পৌঁছায়। সেখানে তাঁকে শেষ বিদায় জানাতে স্বজন, স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধারা সমবেত হন। তবে প্রশাসনের কেউ উপস্থিত না থাকায় আনুষ্ঠানিক সম্মাননা ছাড়াই তাঁকে দাফন করা হয়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নিহতের ভাই শাহজাহান বলেন, ‘আমরা আমার ভাইকে প্রাপ্য মর্যাদায় শেষ বিদায় জানাতে চেয়েছিলাম। কিন্তু তা হলো না। আজ আমাদের লজ্জা লাগছে যে, যে মানুষটি দেশ স্বাধীন করতে অস্ত্র হাতে নয় মাস যুদ্ধ করলেন, তিনি তাঁর প্রাপ্য সম্মানটুকুও পেলেন না।’ একই গ্রামের বাসিন্দা ও সহযোদ্ধা আবদুস সাত্তার মোল্লা জানান, সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া সম্ভব না হলেও প্রশাসনের কারও এসে অন্তত শেষ শ্রদ্ধা জানানো উচিত ছিল; একজন সহযোদ্ধার প্রতি এমন আচরণ দেখা অত্যন্ত বেদনাদায়ক।
রাষ্ট্রীয় বিদায়ের আয়োজনে ব্যর্থতার বিষয়ে প্রশাসন ও পুলিশের বক্তব্যে ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেছে। ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার জানান, তাঁরা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন এবং আবদুস সাত্তারকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন। নিহতের ভাই জানান, সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া যায় না বলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম তাঁদের জানিয়েছিলেন। তবে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, তাঁদের পূর্ণ প্রস্তুতি ছিল। ওসি বলেন, ‘আমরা গার্ড অব অনারের জন্য এক পিকআপ পুলিশ সদস্য পাঠিয়েছিলাম এবং পুলিশ লাইন্স থেকে বিউগল বাজানোর একটি দলও এসেছিল। কিন্তু উপজেলা প্রশাসনের কেউ না থাকায় পুলিশ নিজ থেকে গার্ড অব অনার দিতে পারেনি। তবে আমরা জানাজায় অংশ নিয়েছি।’ অন্যদিকে যোগাযোগ করা হলে ইউএনও মুন্নি ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া হয় না। তা সত্ত্বেও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু ঢাকা থেকে মরদেহ আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মাগরিবের পর কেউ আর যোগাযোগ না করায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.