রবি মৌসুমে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ১৪ লাখ কৃষক
রবি মৌসুমের সাতটি ফসলের আবাদ ও ফলন বাড়ানোর অংশ হিসেবে দেশের ১৪ লাখ ৬০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রায় ১৯৯ কোটি টাকার কৃষি উপকরণ কৃষকদের মাঝে সরবরাহ করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের জারি করা সরকারি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখার উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়, কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে সর্বমোট ১৯৮ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা ব্যয় হবে। নির্ধারিত শর্ত অনুযায়ী এই অর্থ বরাদ্দ, উপকারভোগী নির্ধারণ এবং উপকরণ বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সরকারি বরাদ্দ অনুযায়ী, সাতটি ফসলের মধ্যে সরিষা আবাদেই সবচেয়ে বেশি সহায়তা দেওয়া হচ্ছে। এ খাতে ১২ লাখ ৯০ হাজার কৃষকের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকা (৬৪২ দশমিক ২৪ লাখ টাকা)। এ ছাড়া চিনাবাদাম চাষে ৩৫ হাজার কৃষকের জন্য ৩ কোটি ১ লাখ ৩২ হাজার টাকা, সয়াবিনে ৩০ হাজার কৃষকের জন্য ৯৮ লাখ টাকা, মুগ ডালের জন্য ৩০ হাজার কৃষকের বিপরীতে ২ কোটি ৩৭ লাখ টাকা, মসুরে ২০ হাজার কৃষকের জন্য ২ কোটি ৯৮ লাখ টাকা, খেসারিতে ২০ হাজার কৃষকের জন্য ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা এবং অড়হর চাষে ৫ হাজার কৃষকের জন্য ৩৭ লাখ ৪৫ হাজার টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
প্রণোদনার রূপরেখা অনুযায়ী, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি বরাদ্দকৃত অর্থ উপজেলা পর্যায়ে পাঠাবে। এরপর উপজেলা কমিটি স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সহায়তায় যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করবে। একটি কৃষক পরিবারকে তালিকাভুক্ত সাতটি ফসলের যেকোনো একটির জন্যই সহায়তা দেওয়া যাবে। একই পরিবার একাধিক ফসলের প্রণোদনা পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।
জমির পরিমাণ বিবেচনায় প্রতি কৃষক এক বিঘা আবাদের জন্য সরিষার ১ কেজি, চিনাবাদামের ১০ কেজি, সয়াবিনের ৪ কেজি, মুগের ২ কেজি, মসুরের ৩ কেজি, খেসারির ৮ কেজি অথবা অড়হরের ২ কেজি বীজ বিনামূল্যে পাবেন। রাসায়নিক সার বরাদ্দে গঠন করা হবে কৃষক পুল। সরিষা ও সয়াবিনের ক্ষেত্রে প্রতি ১০ জন কৃষকের একটি ব্লকের জন্য ১০ কেজির এক বস্তা ডিএপি এবং ১০ কেজির এক বস্তা এমওপি সার বরাদ্দ থাকবে। চিনাবাদাম, মুগ, মসুর, খেসারি ও অড়হর চাষে ১০ জনের পুলে দেওয়া হবে ২০ কেজির দুই বস্তা ডিএপি এবং ১০ কেজির এক বস্তা এমওপি সার।
মাঠপর্যায়ে ১০ জন কৃষককে নিয়ে গঠিত পুলের মাধ্যমে পাশাপাশি অন্তত ১০ বিঘা বা ততোধিক জমিতে ব্লকভিত্তিক এ চাষাবাদ নিশ্চিত করতে হবে। নতুন জমি চাষের আওতায় আসার সম্ভাবনা রয়েছে এমন অঞ্চলগুলো কৃষক নির্বাচনে বাড়তি সুবিধা পাবে।
সহায়তা হস্তান্তরের সময় প্রতিটি কৃষকের জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। উপকরণ হস্তান্তরের তথ্য কৃষি কার্ডে লিপিবদ্ধ করার পাশাপাশি গ্রহীতার স্বাক্ষর বা টিপসই গ্রহণ বাধ্যতামূলক। তালিকাভুক্ত ব্যক্তিকেই সশরীরে উপস্থিত হয়ে সার ও বীজ নিতে হবে, অন্য কারও কাছে উপকরণ হস্তান্তর করা যাবে না। স্বচ্ছতা নিশ্চিতে উপকারভোগীদের তালিকা জেলা ও উপজেলা কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে এবং ফসল কাটার ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিস্তারিত বিবরণী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠাতে হবে। আর্থিক ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬ ও সরকারি ক্রয় বিধিমালা ২০২৫ অনুসরণের পাশাপাশি অগ্রিম উত্তোলিত অর্থ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সমন্বয় করতে হবে। একই সঙ্গে উপকরণের সঠিক মান বজায় রাখা এবং অন্যান্য চলমান কর্মসূচির সঙ্গে কোনো দ্বৈততা যেন না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.