আপনি পড়ছেন

নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল এবং ছয়টি গ্রামকে মূল ইউনিয়নে পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় চার ঘণ্টা রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ভারতের সঙ্গে সড়ক যোগাযোগও পুরোপুরি স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রতিবাদে সড়ক ও ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে ব্যানার টানিয়ে স্থানীয় বাসিন্দাদের অবরোধ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, স্থানীয় বাসিন্দাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ অনুরোধ জানালে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়নি। এর আগে সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা রেল কেবিন এলাকায় রেললাইনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কেও যান চলাচল আটকে দেওয়া হয়।

এই কর্মসূচির কারণে বিভিন্ন স্টেশনে চারটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ভৈরব জংশনে, সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ তালশহর স্টেশনে এবং নোয়াখালী থেকে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ আখাউড়া জংশনে আটকা পড়ে। সড়কপথ বন্ধ থাকায় ভারতের সঙ্গে যাতায়াতকারী যাত্রী ও পণ্যবাহী সব ধরনের যানবাহন আটকা পড়ে দুর্ভোগ তৈরি হয়।

চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কড়াবাড়ী, চণ্ডী ও বরিশাল—এই ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার অধীনে ‘বরিশাল’ নামে একটি নতুন ইউনিয়ন করা হয়। ৪ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন এবং আখাউড়ার নবগঠিত বরিশাল ইউনিয়ন যুক্ত করে ‘বরিশাল’ নামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়। জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দিয়ে চিঠি পাঠালে স্থানীয় বাসিন্দারা চূড়ান্ত আন্দোলনে নামেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.