ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দলটির সাবেক আহ্বায়ক আবদুস সালামকে পুনরায় আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্যসচিব পদে তানভীর আহমেদ রবিনকে বহাল রাখা হয়েছে।

দলীয় এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। পুনর্গঠিত এই কমিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন এ এন এম সাইফুল ইসলাম। আগের কমিটির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুকে বর্তমান কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা আবদুস সালাম বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তিনি অতীতে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্বও সামলান তিনি।
কমিটির নতুন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ২০১২ সালে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক পদে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০২১ সালের আগস্টে আবদুস সালামকে আহ্বায়ক করে ঢাকা মহানগর দক্ষিণের ৪৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। ২০২৪ সালের জুনে সেই কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে একই বছরের জুলাইয়ে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয় এবং ডিসেম্বরে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। সাবেক আহ্বায়ক মজনু ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.