আয়ারল্যান্ড পুনরেকত্রীকরণে ব্যয় হতে পারে ২৫ বিলিয়ন ইউরো
আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণে প্রথম বছরেই দেশটির সরকারের ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ইউরো পর্যন্ত ব্যয় হতে পারে। আয়ারল্যান্ডের ক্ষমতাসীন জোটের অন্যতম অংশীদার ফাইন গেল প্রকাশিত এক অর্থনৈতিক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। এ ব্যয় মার্কিন মুদ্রায় প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের সমান।

অর্থনীতিবিদ স্টিফেন কিনসেলার প্রস্তুত করা গবেষণাটি ফাইন গেলের ‘এ ব্লুপ্রিন্ট ফর আ ইউনিফাইড আইল্যান্ড’ কর্মসূচির অংশ হিসেবে প্রকাশ করা হয়। সমীক্ষায় উল্লেখ করা হয়, পুনরেকত্রীকরণের রূপরেখা এবং যুক্তরাজ্যের সঙ্গে হওয়া আর্থিক সমঝোতার ওপর ভিত্তি করে প্রাথমিক ব্যয় ৩০০ কোটি থেকে আড়াই হাজার কোটি ইউরো পর্যন্ত হতে পারে। এই মূল্যায়নে চারটি সম্ভাব্য পদ্ধতি খতিয়ে দেখা হয়েছে; যার মধ্যে রয়েছে একক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, নিয়ন্ত্রিত সমন্বয় এবং একটি উচ্চ ব্যয়ের মডেল।
সবচেয়ে ব্যয়বহুল মডেলে ২৫তম বছর নাগাদ বার্ষিক খরচ ৪ হাজার ১২০ কোটি ইউরো বা প্রায় ৪ হাজার ৫৯২ কোটি ডলারে পৌঁছাতে পারে। উত্তর আয়ারল্যান্ডের অর্থনীতি বছরে ২ শতাংশ হারে বাড়বে এবং অতীতে জমে থাকা পেনশন ও ঋণের সুদের দায়ভার ডাবলিন গ্রহণ করবে—এমন অনুমানের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। তবে ২ শতাংশ প্রবৃদ্ধির হারে উল্লেখিত চারটি মডেলের কোনোটিতেই ২৫ বছরের মধ্যে উত্তরণকালীন ঋণ পরিশোধ করা সম্ভব হবে না বলে সমীক্ষায় সতর্ক করা হয়।
গবেষণায় বলা হয়, লন্ডন ও ডাবলিনের মধ্যে আর্থিক দায়দায়িত্ব বণ্টন এবং সরকারি খাতের মজুরি ও কল্যাণ ভাতা সমন্বয়ের খরচই মোট ব্যয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখবে। তবে এই সমীক্ষায় জোর দিয়ে বলা হয়েছে, এই পূর্বাভাসগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং পরিস্থিতি বোঝার জন্য একটি সম্ভাব্য রূপরেখা মাত্র। এ ছাড়া এই গবেষণা প্রতিবেদনে আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেওয়া হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.