ইসরায়েলে আইজেনকোট সরকারকে সমর্থনের ঘোষণা আরব দলের
কোনো জোট চুক্তি ছাড়াই ইসরায়েলে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট (রাম)। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন দলটি এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। রবিবার ইসরায়েলি সংবাদপত্র হারেৎস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

হারেৎসকে রাম দলের একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, নেসেটে তাদের দলের আটজন সদস্য রয়েছেন। কোনো আনুষ্ঠানিক জোট চুক্তি স্বাক্ষরিত না হলেও তারা গ্যাডি আইজেনকোটের সরকারকে সমর্থন জানাবেন। তবে এই প্রতিবেদনের বিষয়ে দলটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে দায়িত্ব দেওয়ার পরদিনই এই তথ্য সামনে এলো। মূলত কট্টর অর্থোডক্স ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের সমর্থনের ওপর আইজেনকোটের জোটের নির্ভরশীলতার ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন ইসরায়েলের অপর আরব দল জয়েন্ট লিস্ট ভিন্ন অবস্থান নিয়েছে। পত্রিকাটি জানায়, কোনো ধরনের চুক্তি ছাড়া দলটি আইজেনকোট নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভোট দেবে না। তবে তারা এই সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো পদক্ষেপও নেবে না।
গত ২৭ অক্টোবরের সংসদীয় নির্বাচনে আরব দল দুটি সম্মিলিতভাবে মোট ১৯টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে ইউনাইটেড আরব লিস্ট আটটি এবং জয়েন্ট লিস্ট ১১টি আসন লাভ করে। মনসুর আব্বাস এর আগে বলেছিলেন, ‘আমরা আরব জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করব, যা মূলত বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পরিবর্তন নিশ্চিত করা।’
নির্বাচনে নেতানিয়াহুর বিরোধী দলগুলো মোট ৬৭টি আসন লাভ করে এবং তার সমর্থক দলগুলো পায় ৫৩টি আসন। তবে ইসরায়েলের বিরোধী দলগুলোর বেশিরভাগ নেতাই সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর ওপর নির্ভর করার ঘোর বিরোধী। বর্তমানে এসব বিরোধী দলের হাতে রয়েছে মোট ৪৮টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের তুলনায় বেশ কম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.