স্বচ্ছতা নিশ্চিতে ইলেকট্রনিক লটারিতে মালয়েশিয়ায় কর্মী বাছাই
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও সিন্ডিকেট প্রতিরোধে প্রথমবারের মতো ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিক প্রার্থী নির্বাচন করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সম্পূর্ণ ডিজিটাল ও নিরপেক্ষ প্রক্রিয়ায় আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে এই কর্মী বাছাই সম্পন্ন করা হয়।

রবিবার বিকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেল কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এই স্বয়ংক্রিয় লটারি কার্যক্রম পরিচালিত হয়। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-এ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকাল পর্যন্ত অনলাইনে জমা পড়া মোট ৪ হাজার ২৯টি আবেদন থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
বাছাই করা প্রার্থীদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। নির্বাচিত প্রার্থীদের এই তালিকা খুব দ্রুত বোয়েসেলের দাপ্তরিক ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিক তালিকায় থাকা ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধি দল। তাদের সরাসরি উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ শেষে চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে কোনো প্রকার অভিবাসন ব্যয় ছাড়া মালয়েশিয়ায় পাঠানো হবে। মেডিকেল ফি, বিমানভাড়াসহ সব ধরনের খরচ নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এ ধরনের পদক্ষেপ তা অর্জনে ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রবাসীকল্যাণ উপদেষ্টার ঘোষিত বিনা খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কর্মী নির্বাচনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসী নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দেওয়া সম্ভব হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট শুরু হবে। এর বাইরে বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে, যাদের একইভাবে শূন্য অভিবাসন ব্যয়ে পাঠানো হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.