তারেক রহমান: রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে
যাবতীয় ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলার স্পষ্ট বার্তা দিয়ে দলীয় সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেন, বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, রাজপথে আছি এবং রাজপথেই থাকতে হবে। রাজপথ থেকেই সব ষড়যন্ত্র প্রতিহত করার ওপর জোর দেন তিনি।
সভায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি আলোচনায় এলে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আইন, বিধি এবং প্রচলিত প্রথা অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
সংসদীয় দলের বৈঠকে স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের চলমান সড়ক উন্নয়ন কর্মকাণ্ড, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে নিজ নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতির বিবরণ নেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সভায় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা জানান। পরবর্তীতে সংস্থাটির একটি প্রতিবেদনে প্রকাশ পায়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জমা দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের পদক্ষেপকে চরম হাস্যকর বলে উল্লেখ করেন। তিনি জানান, নতুন পাসপোর্ট নিয়ে তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানোর সুযোগ রয়েছে। দেশে এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দেশত্যাগের পর পাসপোর্ট ও এনআইডি চেয়ে এটিই তার প্রথম আবেদন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.