সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কারখানায় বহুল আলোচিত ‘সাইবারট্রাক’ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই পিকআপ ট্রাকের উৎপাদন পুরোপুরি গুটিয়ে নেওয়া হবে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন।

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটির পরিকল্পিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ তৈরিতে জোর দেওয়া হবে। মূলত স্বয়ংক্রিয়ভাবে চালিত বা সেলফ-ড্রাইভিং গাড়ি নিয়ে টেসলার ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে রয়েছে এই মডেলটি। তবে উৎপাদন বন্ধের কথা জানালেও সাইবারট্রাককে ‘টেসলার সর্বকালের সেরা গাড়ি’ বলে আখ্যা দিয়েছেন মাস্ক।
সাইবারট্রাক তৈরির কার্যক্রম অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে নাকি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তা এখনো স্পষ্ট নয়। অস্টিনের কারখানাটিই টেসলার একমাত্র প্ল্যান্ট, যেখানে এই ট্রাকের বিশেষ যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি ও সরঞ্জাম রয়েছে।
গাড়িটির আশঙ্কাজনক হারে বিক্রি কমে যাওয়ার কারণেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৩ সালে সাইবারট্রাকের উৎপাদন শুরুর সময় মাস্ক বছরে আড়াই লাখ গাড়ি বিক্রির পূর্বাভাস দিয়েছিলেন। তবে কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে সাইবারট্রাক বিক্রি হয়েছে মাত্র ২০ হাজার ২৩৭টি। এটি ২০২৪ সালের বিক্রি হওয়া ৩৮ হাজার ৯৬৫টি গাড়ির তুলনায় প্রায় ৪৮ শতাংশ কম।
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে সর্বোচ্চ ১৪ হাজার ৪১৬টি সাইবারট্রাক বিক্রি হয়েছিল। পরের প্রান্তিকে তা কমে দাঁড়ায় ১২ হাজার ৯৯১টিতে। এরপর ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিক্রি নেমে আসে ৬ হাজার ৪০৬টিতে। সর্বশেষ ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিক্রি হয়েছে মাত্র ৪ হাজার ৩২৩টি সাইবারট্রাক।
কম বিক্রির পাশাপাশি গাড়িটিকে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে বাজারে আসার পর যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার নির্দেশনায় ১১ বার গাড়িটিতে ত্রুটি সারাতে হয়। এছাড়া পথচারীদের নিরাপত্তা সংক্রান্ত বিধিমালার কারণে ইউরোপে গাড়িটির স্টেইনলেস-স্টিল নকশা অনুমোদন পায়নি। ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্টন মার্টিনের সাবেক প্রধান নির্বাহী অ্যান্ডি পামার জানান, প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে কোনো গাড়ি চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা থাকে না।
সাইবারট্রাক বন্ধের ফলে যে শূন্যতা তৈরি হবে, সাইবারক্যাব তা খুব দ্রুত পূরণ করতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। চলতি বছরের শুরুতে সাইবারক্যাবের উৎপাদন শুরু হয় এবং এর বার্ষিক সক্ষমতা সোয়া লাখের বেশি বলে জানিয়েছে টেসলা। টেক্সাসের মোটরযান বিভাগের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে চলা টেসলার ১ হাজার ২০০টির বেশি রোবোট্যাক্সির মধ্যে সাইবারক্যাব রয়েছে প্রায় ৫৭০টি। এছাড়া গাড়িটি কেন্দ্রীয় নিরাপত্তা মানদণ্ড সঠিকভাবে পূরণ করেছে কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.