আপনি পড়ছেন

উড়োজাহাজ উৎপাদন বৃদ্ধির গতি ধীর হয়ে পড়ায় বাণিজ্যিক বিমান বিভাগ থেকে প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে বোয়িং। অতিরিক্ত কর্মীর চাপ কমাতে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বিষয়টি জানিয়েছেন বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টেফানি পোপ।

বোয়িংয়ে ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
রানওয়েতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ

স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি ছাড়া এবং সরাসরি বরখাস্ত—উভয় মাধ্যমেই এই কর্মী সংকোচন সম্পন্ন করা হবে। এর আওতায় ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ দেওয়া শুরু হবে। চাকরি হারানো কর্মীদের ক্ষতিপূরণ সুবিধা, আউটপ্লেসমেন্ট সেবা এবং সহায়তা কর্মসূচির মাধ্যমে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টেফানি পোপ জানান, উৎপাদনের সময়সূচি সমন্বয় এবং উড়োজাহাজ তৈরির হার কমিয়ে দেওয়ায় প্রতিষ্ঠানটিতে উদ্বৃত্ত কর্মীর পরিস্থিতি তৈরি হয়েছে। তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের পর কারখানা ও সরবরাহ ব্যবস্থার অংশীদারদের স্বাভাবিক অবস্থায় ফিরতে অতিরিক্ত সময় দেওয়া জরুরি হয়ে পড়েছে। ফলে পরিবর্তিত ব্যবসায়িক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মী সংখ্যাও কমিয়ে আনতে হচ্ছে।

এই ঘোষণার দুই সপ্তাহ আগেই নিজেদের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা পিছিয়ে ২০২৭ সালে নির্ধারণ করে বোয়িং। এর জেরে প্রতিষ্ঠানটির শেয়ারের দর ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ ছাড়া চলতি বছরের জন্য নির্ধারিত ৭৩৭ এবং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলেও উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেন।

২০২৪ সালে প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ দায়িত্ব গ্রহণের পর ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন। এরপর এবারই প্রথম বোয়িংয়ে নতুন করে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নেওয়া হলো। সেই সময় বোয়িং একদিকে কর্মীদের ধর্মঘটের মুখে পড়েছিল, অন্যদিকে আলাস্কা এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের উড্ডয়নকালে দরজা খুলে যাওয়ার ঘটনায় তীব্র আর্থিক সংকটে জর্জরিত ছিল।

সংকট কাটিয়ে ব্যবসায়িক পরিস্থিতি স্বাভাবিক করতে বোয়িং দুই বছর ধরে কর্মী, প্রশিক্ষণ ও অবকাঠামো খাতে বিনিয়োগ করে আসছে। পোপ উল্লেখ করেন, এসব উদ্যোগ এবং কর্মীদের প্রচেষ্টায় উৎপাদন মান উন্নত হয়েছে এবং ৭৩৭-৭ ও ৭৩৭-১০ উড়োজাহাজের অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে। তবে তিনি বলেন, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনো পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে পারিনি।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.