আপনি পড়ছেন

আট বিলিয়ন ডলারের আটকে থাকা সম্পদ ছাড়ের বিনিময়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার খবর সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। জলপথটি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কোনো ধরনের সমঝোতা আলোচনা চলছে না বলে সোমবার স্পষ্ট করেছে দেশটি। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছে তেহরান।

৮ বিলিয়ন ডলারের বিনিময়ে হরমুজ প্রণালী খোলার আলোচনা অস্বীকার ইরানের
আকাশ থেকে দৃশ্যমান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেশটির এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালী নিয়ে কোনো আলোচনার তথ্য সত্য নয়। তিনি আরও জানান, আলোচনার জন্য তেহরানের নির্ধারিত সাতটি শর্ত এখনো বহাল রয়েছে এবং কেবল সেই শর্তাবলির কাঠামোর ভেতরেই যেকোনো যোগাযোগ হতে পারে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, কথিত এই ইরানি প্রস্তাব নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠকে বসছেন।

আলোচনার জন্য তেহরানের অন্যতম শর্ত হলো নৌ-অবরোধ প্রত্যাহার করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া। পাশাপাশি ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের তেল রপ্তানিকে সব ধরনের বিধিনিষেধ থেকে মুক্ত রাখার দাবি জানিয়েছে দেশটি।

এ ছাড়া শর্তের তালিকায় রয়েছে বিদেশে আটকে থাকা সকল সম্পদ ফেরত দেওয়া, নিজস্ব পারমাণবিক উপাদান দেশের ভেতরেই সংরক্ষণ করার অধিকার নিশ্চিত করা এবং যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তীতে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জুলাই মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.