মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ বাড়াল চীন
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিতের মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে চীন। একই সঙ্গে দেশটিতে মার্কিন সংশ্লিষ্ট জাহাজের ওপর আরোপিত বিশেষ বন্দর ফি স্থগিতের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বেইজিং।

চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য প্রকাশ করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে মার্কিন পণ্যে অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিত থাকবে। তবে দেশটিতে পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কহার আগের মতোই কার্যকর থাকবে।
গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় শুল্ক হ্রাসের জন্য ৬০ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ প্রস্তাব করে। এই প্যাকেজের মধ্যে ২০২৪ সালে চীনের আমদানিকৃত প্রায় ১৭ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন কৃষিপণ্যও অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রস্তাবিত এই পরিকল্পনাটি এখনো চূড়ান্ত রূপ পায়নি।
স্টেট কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া সমঝোতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই শুল্ক স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আরোপিত শুল্ক অবৈধ ঘোষিত হওয়ায় সেগুলোর পরিবর্তে ‘ধারা ৩০১’-এর অধীনে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি অনুযায়ী চীন পরবর্তী পদক্ষেপ নেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘চীন মার্কিন পক্ষের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে নিজস্ব শুল্ক নীতিতে প্রয়োজনীয় সমন্বয় আনবে।’
এদিকে চীনের পরিবহন মন্ত্রণালয় সোমবার পৃথক ঘোষণায় মার্কিন সংশ্লিষ্ট জাহাজের ওপর বিশেষ বন্দর ফি আদায় স্থগিত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও স্বার্থের ওপর প্রভাব নিয়ে চলা তদন্ত কার্যক্রমও স্থগিত রাখার কথা জানানো হয়েছে। এই স্থগিতাদেশ ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার সমঝোতা অনুযায়ী গত বছরের নভেম্বরে বন্দর ফি ও তদন্ত কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছিল বেইজিং। চীনের সামুদ্রিক বাণিজ্য, লজিস্টিকস ও জাহাজ নির্মাণ খাতে যুক্তরাষ্ট্রের তদন্তের চূড়ান্ত পদক্ষেপ স্থগিত করার সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে তখন ওই পদক্ষেপ নিয়েছিল চীন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.