আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে অপসারণে ঐক্যবদ্ধ হওয়া বিরোধী দলগুলো পার্লামেন্টের পরবর্তী স্পিকার হিসেবে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনীত করতে সম্মত হয়েছে। একই সঙ্গে পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে ইসরায়েল বেইতেনু দলের প্রধান আভিগদোর লিবারম্যানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিরোধী দলগুলোর এক যৌথ বিবৃতিতে এ সমঝোতার কথা জানানো হয়।

নেতানিয়াহুকে হটাতে স্পিকার পদে কাহানাকে বিরোধী জোটের সমর্থন
ইসরায়েলের পার্লামেন্টারি ব্লকের নেতা গাদি আইজেনকোট

কয়েক দিনব্যাপী নিবিড় আলোচনার পর স্পিকার পদে কাহানার বিষয়ে দলগুলো একমত হয়। তিনি মূলত আইজেনকোটের ইয়াশার দলের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট, আভিগদোর লিবারম্যান, টুগেদার ব্লকের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দলগুলোর সমঝোতা অনুযায়ী, টুগেদার ব্লকের নবনির্বাচিত আইনপ্রণেতা লিরান আভিশার বেন-হোরিন পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার দেশটির ২৬তম নেসেটের শপথ গ্রহণের আগেই এসব বিষয়ে সমঝোতায় পৌঁছায় দলগুলো। চলতি সপ্তাহেই পার্লামেন্টারি কমিটিগুলোর পূর্ণাঙ্গ রূপ চূড়ান্ত করে বুধবার অনুমোদনের জন্য নেসেটে পেশ করার কথা রয়েছে।

বিরোধী দলগুলোর প্রধান লক্ষ্য হলো নেতানিয়াহুর লিকুদ পার্টির বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানো। সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা আনুষ্ঠানিকভাবে দাবি জানালে নতুন স্পিকার নির্বাচনের বিষয়ে এক সপ্তাহের মধ্যে আলোচনার সময়সূচি নির্ধারণ করবেন বলে ওহানা জানিয়েছেন। তবে ওহানাকে সরাতে ১২০ আসনের নেসেটে অন্তত ৬১টি ভোটের প্রয়োজন হলেও আইজেনকোটের চার দলীয় ব্লকের নিয়ন্ত্রণে রয়েছে ৪৮টি আসন।

এর আগে রোববার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেন। নেসেটের ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের পক্ষে সমর্থন জানান, যেখানে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছিলেন ৪৬ জন। নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.