শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পর্যটন রিসোর্টের সামনে প্রকাশ্য দিবালোকে এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে। হাসিবের ওপর চালানো এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারী ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম ও এক তরুণী ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবের উদ্দেশে নানা মন্তব্য করতে থাকেন। অটোরিকশা থামার পর তিনি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও আপত্তিকর কথা বলেন। এর পরপরই তিনি হাসিবের ওপর চড়াও হন। হাসিব আত্মরক্ষার্থে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ধারণকৃত ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে ধারালো চাপাতি থাকার প্রমাণ পাওয়া যায়।
রিসোর্টের এক কর্মচারী জানান, তিন দিন আগে হাসিব ওই রিসোর্টে ওঠেন। দুপুরে চট্টগ্রামের উদ্দেশে তারা অটোরিকশায় রওনা হওয়ার পর কিছু দূর যেতেই এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হাসিব দৌড়ে রিসোর্টে ফিরে এলে কর্মচারীরা তার হাতের জখমে ব্যান্ডেজ বেঁধে রক্তপাত থামান। পরে তারা পুনরায় অটোরিকশা নিয়ে রেলস্টেশনের দিকে চলে যান। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে হাসিব আল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার দিকে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে ফিরে এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় ছাত্রশক্তি এনসিপির ছাত্রসংগঠন হিসেবে পরিচালিত হয়।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, তারা ঘটনাটি সম্পর্কে শুনেছেন। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.