দেশে সরকারি চাকরির ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি
বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজারের বেশি শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এসব পদে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগ শূন্যপদ পূরণে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদ করা হিসাব অনুযায়ী মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে শূন্যপদগুলোর শ্রেণিভিত্তিক পরিসংখ্যান তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির ৭৩ হাজার ৩৮০টি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ২৯ হাজার ২৪৬টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৭৯ হাজার ৫৪২টি এবং চতুর্থ শ্রেণির ১ লাখ ৩৫ হাজার ৩৩৮টি পদ ফাঁকা রয়েছে। এ ছাড়া অন্যান্য পদে খালি রয়েছে আরও ৪ হাজার ৪১৬টি পদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ পরিকল্পনার তথ্য তুলে ধরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে আব্দুল বারী জানান, এই মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থায় আগামী ছয় মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরে ৪ হাজার ৪৪৯টি ও পাঁচ বছরে ৩ হাজার ১১০টি শূন্যপদে কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অধিবেশনে খায়রুল কবির খোকন একটি সম্পূরক প্রশ্নে জানতে চান, বিগত সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, দলীয় বিবেচনা ও আর্থিক লেনদেনের মাধ্যমে হওয়া নিয়োগ চিহ্নিত করে বাতিল করা হবে কি না এবং সেই পদগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে কি না। জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ের নিয়োগ নিয়ে যেখানে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ পাওয়া যাবে, সেখানে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে কোনো পদ শূন্য হলে তা অবশ্যই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।
অপর এক সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেন, পাঁচ মাস ২২ দিন আগেও সংসদে একই তথ্য দেওয়া হয়েছিল এবং এই সময়ে নতুন কোনো নিয়োগ বা অগ্রগতি হয়েছে কি না তা স্পষ্ট নয়। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এবং জেলা থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়েই সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ কতজন নতুন নিয়োগ পেয়েছেন, তা জাতীয় সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
সংরক্ষিত আসনের অপর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য এই কার্যক্রমের মাধ্যমেই সরকারের নজরে আসে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.